পুলিশের লকআপে পিটিয়ে গুলি করে খুন করা হয়েছে বিজেপি কর্মীকে! চাঞ্চল্যকর অভিযোগ সায়ন্তন বসুর

উত্তর দিনাজপুরের ইটাহারে বিজেপি কর্মীকে পিটিয়ে ও গুলি করে খুন করেছে পুলিশ। এদিন মালদহে গিয়ে এমনটাই অভিযোগ করলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। এদিন তিনি মালদহে চায় পে চর্চায় যোগ দেন।

উত্তর দিনাজপুরের ইটাহারে বিজেপি কর্মীকে পিটিয়ে ও গুলি করে খুন করেছে পুলিশ। এদিন মালদহে গিয়ে এমনটাই অভিযোগ করলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। এদিন তিনি মালদহে চায় পে চর্চায় যোগ দেন। সেখানেই তিনি বলেন অনুপ রায় গত আট মাস ধরে বিজেপির নেতৃত্বে ছিলেন।

 পুলিশের বিরুদ্ধে পিটিয়ে, গুলি করে খুনের অভিযোগ

পুলিশের বিরুদ্ধে পিটিয়ে, গুলি করে খুনের অভিযোগ

সায়ন্তন বসুর অভিযোগ, পুলিশ অনুপ রায়কে তুলে নিয়ে গিয়ে প্রথমে লকআপের মধ্যে পিটায়, তারপর গুলি করে খুন করে। অনুপ রায়ের দেহের পুনরায় ময়নাতদন্তের দাবি করেছেন তিনি।

 বুধবার সকালে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ

বুধবার সকালে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ

জেলা বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, বুধবার সকালে দুই বাইক আরোহী অনুপ রায়কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ মেলেনি। এরপর রাতে দেহ উদ্ধার হয়।

শুক্রবার রায়গঞ্জ থানা ঘেরাও

শুক্রবার রায়গঞ্জ থানা ঘেরাও

কর্মী খুনের প্রতিবাদে শুক্রবার রায়গঞ্জ থানা ঘেরাও করা হবে বলে জানিয়েছেন তিনি। ঘটনায় সুবিচার না পাওয়া পর্যন্ত থানা ঘেরাও চালিয়ে যাওয়া হবে। পুলিশের কর্তাব্যক্তিদের এই ঘটনার দায় নিতে হবে বলে, দাবি করেছেন তিনি।

উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর এখন সন্ত্রাসের কেন্দ্র

উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর এখন সন্ত্রাসের কেন্দ্র

সায়ন্তন বসু অভিযোগ করেন, এর আগে পুরুলিয়া, বীরভূমে বিজেপি নেতা, কর্মীদের হত্যা করা হয়েছে। তাতে উত্তরবঙ্গের কোনও নাম ছিল না। কিন্তু এখন উত্তর দিনাজপুর সেই তালিকায় স্থান করে নিয়েছে। প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন, এর আগে উত্তর দিনাজপুরের হেমতাবাদে বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+