সোনারপুরে গৃহবধূকে অপহরণের চেষ্টা, বাধা দেওয়ায় ছেলেকে মারধর

শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে গৃহবধূকে অপহরণের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় অভিযোগের তির স্থানীয় দুষ্কৃতী মাধব নস্কর ও তার দলবলের দিকে।

দক্ষিণ ২৪ পরগনা, ৬ মে : শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় অভিযোগের তির স্থানীয় দুষ্কৃতী মাধব নস্কর ও তার দলবলের দিকে। অভিযোগ, ওই গৃহবধূকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে মাধব ও তার দলবল।

শুক্রবার রাতে জলসা দেখে ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন খেয়াদার বাসিন্দা অল্পবয়সী গৃহবধূ। তবে পথেই তাঁদের পথ আটকে দাঁড়ায় স্থানীয় দুষ্কৃতী মাধব ও তার দলবল। গৃহবধূর দাবি, মাধব তাঁকে কুপ্রস্তাব দেয়। এতে সম্মত না হওয়ায় মাধব তাঁর হাত ধরে টানাটানি করে। অভিযোগ, এমনকী তাঁকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ।

সোনারপুরে গৃহবধূকে অপহরণের চেষ্টা, বাধা দেওয়ায় ছেলেকে মারধর

মাকে বাঁচাতে ছুটে যায় নাবালক ছেলে। মাধব ও তার দলবল তাকেও মারধর করে বলে অভিযোগ। মা ও ছেলের চিৎকারে ছুটে আসে স্থানীয় লোকজন। তখনই মাধব ও তার দলবল পালিয়ে যায়। মহিলা ও তাঁর ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরপর সোনারপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন গৃহবধূ। সোনারপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। মাধব নস্করের খোঁজে চলছে তল্লাশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+