নেতারা কাটমানি চাইছেন? এবার আসরে বাংলার পুলিশ, ফোন করুন এই নম্বরে, জানুন বিস্তারিত
সরকারি প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ ঠেকানোর জন্য এবার বড় পদক্ষেপ নিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। সাধারণ মানুষেরা যাতে অভিযোগ জানাতে পারেন সেই কারণে ২৪ ঘণ্টার একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেই নম্বরটি হল ৭০৪৭৯৮৯৮০০।

বাংলার বাড়ি-সহ বিভিন্ন সরকারি প্রকল্পে যদি কেউ টাকা চায়, পরিষেবা দিতে দেরি হয় অথবা অকারণে সুবিধা বাতিল করা হয় তাহলে এবার থেকে এই নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে। পুলিশ জানিয়েছে যে, এক্ষেত্রে অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে।
জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন যে, অভিযোগের সঙ্গে যদি অডিয়ো অথবা ভিডিও প্রমাণ থাকে তাহলে পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করতে পারে। অভিযুক্ত ব্যক্তি যে দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। বিষয়টি নজরদারিতে রাখার জন্য জেলার সমস্ত থানার ওসি এবং আইসি-দের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে বিধানসভা নির্বাচনের আগেই এই উদ্যোগ ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপির অভিযোগ যে, এটি ভোটের আগে লোক দেখানো একটি পদক্ষেপ মাত্র। পাল্টা তৃণমূল কংগ্রেস বলছে যে, তারা দুর্নীতির বিরুদ্ধে এবং পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানায়।












Click it and Unblock the Notifications