হিঙ্গলগঞ্জ নাবালিকার বিয়ে রুখল পুলিশ
সমস্ত আয়োজন ভেস্তে দিয়ে বসিরহাটের হিঙ্গলগঞ্জের ৪ নম্বর স্যান্ডেলের বিল এলাকায় নাবালিকার বিয়ে রুখল পুলিশ।
সমস্ত আয়োজন ভেস্তে দিয়ে বসিরহাটের হিঙ্গলগঞ্জের ৪ নম্বর স্যান্ডেলের বিল এলাকায় নাবালিকার বিয়ে রুখল পুলিশ।
পুলিশ জানিয়েছে, হিঙ্গলগঞ্জ স্যান্ডেলের বিল গ্রামের এক নাবালিকার বিয়ে ঠিক হয়েছিল গাবতলী গ্রামের এক যুবকের সঙ্গে। বিয়ে উপলক্ষে রবিবার সকাল থেকেই সাজো সাজো রব ছিল ওই নাবালিকার বাড়িতে। এদিন দুপুরে বিয়ে বাড়িতে গিয়ে হাজির হয়েছিল পাত্র ও পাত্রপক্ষের অতিথিরা।

গোপন সূত্রে খবর পেয়ে, বিয়ে বাড়িতে পৌঁছে যায় চাইল্ড লাইনের কর্মীদের কাছে। চাইল্ড লাইনের পক্ষ থেকে বিষয়টি হিঙ্গলগঞ্জ বিডিও ও হিঙ্গলগঞ্জ থানার পুলিশকে জানানোর পর যৌথভাবে ওই নাবালিকার বাড়িতে হানা দেওয়া হয় এদিন দুপুরে। বিয়ে শুরু হওয়ার আগেই তা রুখে দেয় পুলিশ।
খুলে দেওয়া হয় বিয়ের জন্য বাধা প্যান্ডেল। মাত্র আড়াই মাস বাকি থাকতে মেয়ের বিয়ে ঠিক করায় পরিবারের সঙ্গে কথা বলেন প্রশাসনের আধিকারিকরা। শেষ পর্যন্ত নাবালিকার পরিবারের পক্ষ থেকে মুচলেখা দিয়ে বিয়ে বন্ধের সিদ্ধান্ত জানান পরিবারের লোকেরা।
More From
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications