এসএসসি নন টিচিং চাকরি প্রার্থীদের নবান্ন অভিযান! মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা ব্যর্থ
চাকরির দাবিতে এসএসসি নন টিচিং গ্রুপ সি ও ডি ওয়েটিং প্রার্থীরা বুধবার নবান্ন ঘেরাও করতে যায়।
চাকরির দাবিতে এসএসসি নন টিচিং গ্রুপ সি ও ডি ওয়েটিং প্রার্থীরা বুধবার নবান্ন ঘেরাও করতে যায়। হাওড়া স্টেশন থেকে কয়েকশো চাকরিপ্রার্থী ফরশোর রোড ধরে নবান্ন দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। চাকরিপ্রার্থীদের অভিযোগ, তারা স্কুলে চাকরির জন্য দীর্ঘদিন আন্দোলন করছেন।

প্রায় সাত হাজার সফল প্রার্থী ওয়েটিং লিস্টে দীর্ঘদিন থাকা সত্ত্বেও তারা চাকরি পাচ্ছেন না। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য আগে তারা অনশনে বসেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
তাঁদের দাবি বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং জুনিয়র হাইস্কুলে নন টিচিং স্টাফ-এর পদ শূন্য রয়েছে, তা অবিলম্বে পূরণ করতে হবে। এ ব্যাপারে তাঁরা বারবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করলেও তা সফল হয়নি। বুধবার দেখা করার চেষ্টা করলে পুলিশ আটকে দেয়।












Click it and Unblock the Notifications