বধূ অপহরণের চেষ্টা: ট্যাংরায় পুলিশকে ঘেরাও ক্ষুব্ধ জনতার
ট্যাংরার ঘটনায় সরাসরি পুলিশের সঙ্গে প্রামানিক পরিবারের সংঘাত বাধল। গোপাল প্রামাণিকের পরিবারের দাবি, যেভাবে রক্তাপ্লুত এবং অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় গোপাল প্রামানিক কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তাতে তার পক্ষে পুলিশের সামনে কিছু বলা বা তাদের প্রশ্নের উত্তর দেওয়া কার্যত অসম্ভব।

তাহলে কিসের ভিত্তিতে সেই বয়ানের জিগির তুলে পুলিশ জানালো, প্রিয়ঙ্কা প্রামাণিকের হাত ধরে টানাটানি বা অপহরণ এর চেষ্টা হয় নি? কিসের ভিত্তিতে পুলিশ সিদ্ধান্ত নিয়ে ফেলল, তিনি মিথ্যা বলছেন? অভিযোগকারিণীর দাবি, তিনি নিজে অত্যন্ত সাধারণ পরিবারের গৃহবধূ ।
তার পক্ষে নিজের মান সম্মান বাজি রেখে এরকম একটা মন গড়া অভিযোগ করা সম্ভব? সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া যায় নি। তাহলে কিসের ভিত্তিতে পুলিশ অভিযোগকারিণীকেই মিথ্যাবাদী বানিয়ে দিল? ক্ষোভে ফুঁসছে পরিবার।












Click it and Unblock the Notifications