ঋতব্রতর ধর্ষণ মামলায় জড়িয়ে গেল মুকুল রায়ের নাম, চারটি ধারায় মামলা দায়ের পুলিশের

মুকুল রায়ের নাম জড়িয়ে গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা ধর্ষণ মামলাতেও।

তৃণমূল কংগ্রেস ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়ের নাম জড়িয়ে গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা ধর্ষণ মামলাতেও। সেই মামলায় তাঁকে পার্টি করে অভিযোগ দায়ের করেছে পুলিশ। মোট চারটি ধারায় অভিযোগ আনা হয়েছে। এর সবকটিই জামিন অযোগ্য।

ঋতব্রতর ধর্ষণ মামলায় জড়িয়ে গেল মুকুল রায়ের নাম

মুকুল রায়ের বিরুদ্ধে বালুরঘাট থানাতেই এফআইআর হয়েছে। ঋতব্রত প্রাক্তন বান্ধবী তথা ধর্ষণের অভিযোগ আনা নম্রতা দত্তর অভিযোগ পেয়েই পুলিশ ব্যবস্থা নিয়েছে। সেই অভিযোগের কপি ঋতব্রতর ঘটনার তদন্তে নামা সিআইডির হাতেও তুলে দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী নম্রতা দত্তর অভিযোগের প্রেক্ষিতে ১২০ (বি), ১৯৫ (এ), ২১৪ ও ৫০৬ ধারায় ভয় দেখানো, মিথ্যা সাক্ষী দিতে জোর করা, অপহরণ করে ধর্ষণ ও মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

এর আগে বিজেপি নেতা মুকুল রায়ের পরিচিত অর্চনা মজুমদারকে এই ঘটনায় সিআইডি জিজ্ঞাসাবাদ করেছে। নতুন করে নাম জড়ানোয় এবার রাজ্য সিআইডির জেরার মুখোমুখই হতে পারেন মুকুল রায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+