খোঁজ আরও এক দেবাঞ্জন দেবের, এনআইএ কর্তার পরিচয়ে বিয়ের ৪ বছর পর বজ্রাঘাতের পরিস্থিতি

ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের (debanjan deb) কীর্তি সামনে আসতেই, একইধরনের আরও ভুয়ো আধিকারিকের (fake officer) কীর্তি সামনে আসতে শুরু করেছে। এবার এনআইএ (nia)আধিকারিক পরিচয়ে বিয়ে করা এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ভুয়ো আধ

ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের (debanjan deb) কীর্তি সামনে আসতেই, একইধরনের আরও ভুয়ো আধিকারিকের (fake officer) কীর্তি সামনে আসতে শুরু করেছে। এবার এনআইএ (nia)আধিকারিক পরিচয়ে বিয়ে করা এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ভুয়ো আধিকারিক নিজেকে চিত্র পরিচালক হিসেবেও পরিচয় দিয়েছিল।

২০১৭ সালে এনআইএ আধিকারিক পরিচয়ে বিয়ে

২০১৭ সালে এনআইএ আধিকারিক পরিচয়ে বিয়ে

সূত্রের খবর অনুযায়ী ২০১৭-তে বিবাহ সংক্রান্ত একটি অ্যাপে এনআইএ আধিকারিক পরিচয় দিয়ে তথ্য দিয়েছিলেন দেবেশ কোলে। সেখান থেকে আলপাপ রাধিকা সেনের। কীর্তিমান দেবেশ নিজেকে চিত্র পরিচালক হিসেবে পরিচয় দিয়েছিলেন। দেবেশের কোনও কথাতেই বুঝতে পারেননি রাধিকা। তবে তাল কাটতে লেগে গেল চারবছর।

শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ

শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ

গত চারবছর সময়ের মধ্যে ক্রমে বেড়েছে মানসিক ও শারীরিক নির্যাতন। এমনটাই অভিযোগ স্ত্রী রাধিকা সেনের। এরপর সন্দেহ হওয়ায় তিনি নিজেই খোঁজ খবর শুরু করেন। সেখানেই লাগে ধাক্কা। জানতে পারেন স্বামী দেবেশ কোলে কোনও সরকারি সংস্থাতেই কাজ করেন না। যে পরিচয় তিনি দেন তা সম্পূর্ণ ভুয়ো। পাশাপাশি শুধু মানসিক নির্যাতনই নয়, শারীরিকভাবেও তাঁকে নির্যাতন করা হত বলে অভিযোগ করেছিলেন রাধিকা। এছাড়াও তাঁর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও তুলেছে রাধিকা।

পুলিশের জালে দেবেশ

পুলিশের জালে দেবেশ

সব খোঁজখবর নেওয়ার পরে রাধিকা পুলিশের কাছে অভিযোগ জানান। এরপরেই বিধাননগর দক্ষিণ থানার পুলিশ বধূ নির্যাতন এবং প্রতারণার অভিযোগে দেবেশ কোলেকে গ্রেফতার করেছে।

দুজনেরই বিবাহ বিচ্ছেদের পরে বিয়ে

দুজনেরই বিবাহ বিচ্ছেদের পরে বিয়ে

সূত্রের খবর অনুযায়ী অভিযুক্ত এবং অভিযোগকারিণী দুজনেই পূর্বে বিবাহিত ছিলেন। বিবাহ বিচ্ছেদের পরেই তাঁরা এই বিয়ে করেছিলেন। আরও জানা গিয়েছে, অভিযোগকারিণীর বছর ১৬-র একটি মেয়ে রয়েছে। সেই মেয়ের ওপরেও যৌন নির্যাতন করা হত বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে পসকো আইনেও মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও পুলিশ জানিয়েছে, কীর্তিমান দেবেশ ভুয়ো চিত্র পরিচালকের পরিচয় দিয়ে বহু মহিলার সঙ্গে সম্পর্কস্থাপন করেছিল এবং তাঁদের কাছ থেকে ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায় করত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+