Saraswati Puja: পুলিশের পাহারায় দিকে দিকে সরস্বতী পুজো! বাংলা না, এটা বাংলাদেশ! প্রশ্ন বিরোধীদের
Saraswati Puja: সরস্বতী পুজো হওয়া নিয়ে একেবারে দিকে দিকে নজিরবিহীন ছবি! বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। এমনকি আজ সোমবার সকাল থেকেও কলকাতায় যোগেশচন্দ্র চৌধুরী কলেজের সামনে একেবারে কড়া পুলিশের পাহাড়া। এর মধ্যেই চলছে সরস্বতী পুজো।
কোনও ভাবে যাতে অশান্তি না হয় সেজন্য বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা। বাংলার বুকে এমন ছবি (Saraswati Puja) আসতেই শাসকদলকে আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। এমনকি বাংলাদেশের পরিস্থিতির সঙ্গেও তুলনা করা হচ্ছে।

- Saraswati Puja: নন্দীগ্রাম
নন্দীগ্রামের সীতানন্দ কলেজ। সেখানেও পুজো হচ্ছে একেবারে পুলিশের পাহাড়ায়। তৃণমূল ছাত্র পরিষদ এবং এবিভিপির মধ্যে সংঘাত। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে মণ্ডপ ছেড়ে চলে যান ঠাকুর মশাই। পুজোর সংকল্প করবে কে? তা নিয়ে তীব্র সংঘাত তৈরি হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ এবং এবিভিপির মধ্যে। এরপরেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। জানা যায়, আগেই কলেজের অধ্যক্ষের ম্যস্থতায় একটি বৈঠক হয়। যেখানে ঠিক কলেজের একজন ছাত্রের নাম এবার সংকল্প হবে। কিন্তু তাঁকে বাঁধা দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে এই অভিযোগ এবিভিপির। শুধু তাই নয়, পুজোর সামগ্রী তালা বন্ধ করে রাখার অভিযোগ TMCP র বিরুদ্ধে। পাল্টা এবিভিপির বিরুদ্ধেও একাধিক অভিযোগ টিএমসিপির। এই পরিস্থিতিতে পেরিয়ে যায় পুজোর সময়। চলে যায় পুরোহিতও।
- Haringhata Saraswati Puja : নজিরবিহীন ছবি হরিণঘাটাতেও
যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ঘটনার পুনরাবৃত্তি ঘটে হরিণঘাটাতেও। সেখানেও পুজোকে কেন্দ্র করে তীব্র ঝামেলা। জানা যায়, হরিণঘাটা দাসপোলডাঙা প্রাথমিক বিদ্যালয়ে এবার সরস্বতী পুজো (Haringhata Saraswati Puja) করার সিদ্ধান্ত নেওয়া হয়। কোনও বছর ওই স্কুলে পুজো হয় না। কিন্তু এবার পুজো করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। সেই খবর পাওয়া মাত্র স্থানিয় তৃণমূল নেতারা চড়াও হয় বলে অভিযোগ। পুজো করা যাবে না বলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হুমকি দেওয়া হয়। এমনকি বদলি করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
এরপরেই আজ সোমবার সেই স্কুলের বাইরে দেখা যায় বিশাল পুলিশ বাহিনীকে। এমনকি নামানো হয় রযাফও। শুধু তাই নয়, হরিণঘাটার BDO মহর্ষিতা বিশ্বাসও ছুটে যায়। কার্যত কড়া নিরাপত্তার মোড়কে পুজো হয়। তবে সমস্যা যে একটা ছিল তা মেনে নিয়েছেন স্থানীয় বিডিও।












Click it and Unblock the Notifications