Chuchura: বিয়ের চারদিন আগে পুলিশকর্মীর আত্মহত্যার চেষ্টা! চুঁচুড়া হাসপাতালে নিজের বন্দুক থেকেই গুলি

Hooghly: সাতসকালে চাঞ্চল্য চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে। শুক্রবার সকালে আত্মহত্যার চেষ্টা করেন হুগলির চুঁচুড়া (chuchura) ইমামবাড়া জেলা হাসপাতালে নজরদারির দায়িত্বে থাকা এক পুলিশ কনস্টেবল (Police Constable)। হাসপাতালের পুলিশ লকআপে সার্ভিস রিভলভার থেকেই গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা পুলিশ কর্মীর। স্বাভাবিকভাবেই চাঞ্চল্য গোটা হাসপাতালে।

গুলির আওয়াজে তীব্র আতঙ্ক ছড়ায় হাসপাতালে। আতঙ্কিত হয়ে পড়েন রোগী থেকে পরিজনেরা। জানা গিয়েছে, গুলিতে জখম ওই পুলিশ কর্মীর নাম হিমাংশু মাঝি। বাঁকুড়ার বাসিন্দা তিনি। কর্মসূত্রে হুগলিতে থাকতেন। চন্দননগর পুলিশ লাইনের ব্যারাকে থাকতেন তিনি। র‍যাফে পোস্টিং ছিল ওই পুলিশ কনস্টেবলের।

police

জানা গিয়েছে, চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালের লকআপে বৃহস্পতিবার রাত্রিকালীন ডিউটি করছিলেন তিনি। রাতে লকআপ পাহারার দায়িত্বে ছিলেন তিনি। কর্মরত অবস্থাতেই নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি ছুড়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে সূত্রের খবর।

গুলিতে জখম হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই পুলিশকর্মী। এরপর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় ওই হাসপাতালেরই আইসিইউতে ভর্তি রয়েছেন কনস্টেবল হিমাংশু মাঝি।

রাতে হাসপাতালে চিকিৎসাধীন বন্দিদের উপর নজর রাখছিলেন তিনি।
কিন্তু কেন এমন ঘটনা ওই কনস্টেবল ঘটালেন তা নিয়ে কিছুই ঠাওর করতে পারছেন না পুলিশের অন্যান্য আধিকারিকরা। ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি-সহ পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা। জেলা পুলিশের আধিকারিকরাও যান ঘটনাস্থলে। গোটা ঘটনার তদন্ত করে দেখছেন তারা।

সূত্রের আরও খবর, ভোর পাঁচটা নাগাদ হিমাংশুর সঙ্গে কর্মরত অপর এক পুলিশকর্মী শৌচালয়ে যান। ঠিক সেসময়ই শোনা যায় গুলির শব্দ। হাসপাতালের কর্মীরা এসে তাঁকে উদ্ধার করে দেখেন মাথায় গুলি লাগে পুলিশ কনস্টেবলের।

আগামী ৩ মার্চ বিয়ে হওয়ারও কথা ছিল ওই পুলিশকর্মীর। শুক্রবার থেকে সেইমতো ছুটিও নিয়েছিলেন। কিন্তু তার আগেই আত্মহত্যার চেষ্টা কেন করলেন, তা ভাবাচ্ছে সকলকে। নেপথ্যে কি অবসাদ, নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+