ছাত্রীদের 'শ্লীলতাহানি'! মালদহের স্কুলে ধুন্ধুমার পরিস্থিতি সামলাতে নির্বিচারে লাঠি পুলিশের

মালদহের ইংরেজবাজারের জেএমএস হাইস্কুলে ধুন্ধুমার পরিস্থিতি। স্কুলের দুই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগকে ঘিরে পরিস্থিতি উত্তাল হয়েপরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার

মালদহের ইংরেজবাজারের জেএমএস হাইস্কুলে ধুন্ধুমার পরিস্থিতি। স্কুলের দুই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগকে ঘিরে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে এদিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করে। নির্বিচারে লাঠি চলে পড়ুয়াদের ওপরেও। এমনটাই অভিযোগ পড়ুয়াদের। তবে পুলিশের সাফাই স্কুলে ভাঙচুরের মতো পরিস্থিতি তৈরি হওয়াতেই লাঠি চালিয়েছে পুলিশ।

ছাত্রীদের শ্লীলতাহানি! মালদহের স্কুলে ধুন্ধুমার পরিস্থিতি সামলাতে নির্বিচারে লাঠি পুলিশের

ছাত্রী ও অভিভাবকদের অভিযোগ স্কুলের মধ্যেই শ্লীলতাহানি করেন দুই শিক্ষক। এই খবর ছড়িয়ে পড়তেই অভিভাবকরা ভীড় করতে থাকেন স্কুলে। প্রথমে পরিস্থিতি সামাল দিতে পড়ুয়াদের স্কুল থেকে বের করে দেওয়া হয়। পরে ছাত্রছাত্রীরা জোর করে স্কুলে ঢুকে পড়ে। অভিভাবকরা ওই দুই শিক্ষককে তাঁদের হাতে তুলে দেওয়ার দাবি জানাতে থাকেন।

এরপরেই পুলিশ ঘটনাস্থলে যায়। লাঠিচার্জ করে। দুই শিক্ষককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। অন্য শিক্ষকশিক্ষিকাদেরও নিরাপত্তা দিয়ে স্কুল থেকে বের করে নিয়ে যাওয়া হয়।

পুলিশের তরফে অভিযোগ, তাদের ওপর ইট ছুঁড়েছিলেন অভিভাবক ও ছাত্রছাত্রীদের একাংশ। সেই সময় পরিস্থিতি সামাল দিতেই লাঠি চালাতে হয়। পরিস্থিতি পর্যবেক্ষণে স্কুলে যান ডিআই এবং তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+