বনগাঁয় কাউন্সিলর অপহরণ মামলায় আপাতত গ্রেফতার নয় দুই নব্য বিজেপি কাউন্সিলর

বনগাঁয় কাউন্সিলর অপহরণ মামলায় আপাতত গ্রেফতার করা যাবে না দুই নবগত বিজেপি কাউন্সিলর কার্তিক মন্ডল ও হিমাদ্রি মন্ডলকে।

বনগাঁয় কাউন্সিলর অপহরণ মামলায় আপাতত গ্রেফতার করা যাবে না দুই নবগত বিজেপি কাউন্সিলর কার্তিক মন্ডল ও হিমাদ্রি মন্ডলকে। মঙ্গলবার গ্রেফতারির ওপর একসপ্তাহ অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।

আপাতত গ্রেফতার নয় দুই নব্য বিজেপি কাউন্সিলর

আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি মনোজিৎ মণ্ডল ডিভিশন বেঞ্চে। এর মধ্যে তদন্তকারী অফিসারের কাছে এক দিন অন্তর দেখা করতে হবে মামলাকারীদের। উল্লেখ্য, বনগাঁয় এক কাউন্সিলর অপহরণ মামলায় আগাম জামিনের আবেদনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সদ্য বিজেপিতে যাওয়া বনগাঁর দুই কাউন্সিলার মামলাকারী কাউন্সিলরের আইনজীবী শুভাশিস দাশগুপ্ত জানান, সদ্য তৃণমূল থেকে বিজেপি থেকে যোগ দেওয়ার পর বনগাঁ পৌরসভার ১২ নাম্বার ওয়াডের কাউন্সিলর শম্পা মোহন্তকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণ করে টাকা চাওয়ার অভিযোগ ওঠে অপর দুই নবগত বিজেপি কাউন্সিলর কার্তিক মন্ডল ও হিমাদ্রি মন্ডলের বিরুদ্ধে।

রবিবার উত্তর ২৪ পরগনার বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন শম্পা দেবী l তার অভিযোগ ছিল, গত মাসে ২৯ তারিখ সন্ধা ৭ টায় তাকে জোর করে মাথায় পিস্তল ঠেকিয়ে অপহরণ করে কার্তিক ও হিমাদ্রী। তার কাছে ২০ লক্ষ টাকা দাবি করেন বলেও অভিযোগl পরে তিনি ৩ লক্ষ টাকা দিলে তাকে ছেড়ে দেয় তারাl মঙ্গলবার মামলার শুনানি শেষে আগামী সোমবার দিন ধার্য করে ডিভিশন বেঞ্চ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+