লাঠির বদলা ইটে, পুলিশ-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র বসিরহাট

বিজেপির আইন অমান্য আন্দোলনকে ঘিরে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল বসিরহাট।

বিজেপির আইন অমান্য আন্দোলনকে ঘিরে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল বসিরহাট। বাধা দিতে গেলে পুলিশকে মারধরের অভিযোগ ওঠে বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। পাল্টা গেরুয়া শিবিরের অভিযোগ, তাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। এদিন বসিরহাটের ইটিন্ডা রোডে এই বচসা হয়। গোটা এলাকায় এর জেরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

নেতৃত্বে দিলীপ ঘোষ

নেতৃত্বে দিলীপ ঘোষ

দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি কর্মীরা পুলিশকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। এদিন দুপুরে বসিরহাটে দিলীপ ঘোষের নেতৃত্বে আইন অমান্য শুরু হলে পুলিশ ব্যারিকেড দেয়। বিজেপি কর্মীরা সেই ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে।

ব্যারিকেড ভেঙে হামলা

ব্যারিকেড ভেঙে হামলা

পুলিশ বাধা দিতে গেলে ব্যারিকেট ভেঙে পুলিশকে মারধর শুরু হয়। শুধু মারধর নয়, ইট-বৃষ্টি শুরু করেন বিজেপি সমর্থকেরা। ঘটনায় আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী। তারপরই আত্মরক্ষার্থে পুলিশ লাঠিচার্জ করেছে বলে খবর।

গ্রেফতার বেশ কয়েকজন

গ্রেফতার বেশ কয়েকজন

ঘটনায় বেশ কয়েকজন বিজেপি নেতা-কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। যদিও দিলীপ ঘোষ বলেন, পুলিশ আমার ওপরে লাঠিচার্জ করেনি। কে ব্যারিকেড ভেঙেছে বলতে পারব না। তবে দাবি, বহিরাগতরা বিজেপির মিছিলে ঢুকে হামলা চালিয়েছে। কারা হামলা চালাল সেটাও তদন্ত করতে বলেন দিলীপ।

বিজেপির সভায় বাধা

বিজেপির সভায় বাধা

প্রসঙ্গত, বসিরহাটে সভা করতে চেয়েছিল বিজেপি। তবে প্রশাসন অনুমতি দেয়নি।তাই বসিরহাটে আইন অমান্যের ডাক দেওয়া হয়। দিলীপ ঘোষ নিজে বসিরহাটে যান। ট্রাকের ওপরে দাঁড়িয়ে ভাষণ দেন। তবে বিজেপির মিছিল কিছুদূর যাওয়ার পরে পুলিশ পথ আটকালে অশান্তি শুরু হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+