আসানসোলে পুরনিগমের সামনে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ
আসানসোল পুর নিগমের সামনের এলাকা রণক্ষেত্রের চেহারা নিল বিজেপির ঘেরাও অভিযানকে কেন্দ্র করে। এই ঘটনায় ধুন্ধুমার বেঁধে যায়।
আসানসোল পুর নিগমের সামনের এলাকা রণক্ষেত্রের চেহারা নিল বিজেপির ঘেরাও অভিযানকে কেন্দ্র করে। এই ঘটনায় ধুন্ধুমার বেঁধে যায়। সেই পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। বিক্ষোভকারীরা পুলিশের লাঠিচার্জের পাল্টা ইট ছুড়লে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

উন্নত পরিষেবা দিতে পারছে না পুর নিগম। আর সেই অভিযোগকে সামনে রেখে বিজেপি বিক্ষোভ দেখাতে যায়। এলাকার সংসদ বাবুল সুপ্রিয়র তহবিলের টাকা খরচ করতে দেওয়া হচ্ছে না। এলাকা তৃণমূল নেতৃত্ব সব কাজের জন্য কাটমানি নিচ্ছে। এমনই নানা অভিযোগ ছিল বিজেপির।
এই অভিযোগ নিয়ে তাঁরা পুর নিগমের সামনে বিক্ষোভ দেখাতে গেলে সেখানে পুলিশ এসে ব্যারিকেড দেয়। সেই ব্যারিকেড ভেঙে বিক্ষুব্ধ বিজেপি নেতা কর্মীরা এগোতে গেলে তখনই গোটা এলাকা রণক্ষেত্রে চেহারা নেয়।












Click it and Unblock the Notifications