গণ্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত হরিদেব থানার পুলিশ

দুষ্কৃতীকে আটক করতে গিয়ে ধৃতের অনুগামীদের হাতে আক্রান্ত হয় পুলিশ। সূত্রের খবর অনুযায়ী, বুধবার রাতে এলাকায় দুই দুষ্কৃতীর গণ্ডগোল থামাতে ছুটে যায় পুলিশ। সেখান থেকে এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ ভ্যানে তোলার সময় তার অনুগামী ছুটে আসে। এরপর লাঠি, ঘুষি , চড়, থাপ্পড়ে হামলা চালায় পুলিশের উপর। কয়েকজন পুলিশকর্মীকে বেধড়ক মারধর করা হয়। এখানেই শেষ নয়, জোর করে ধৃত দুষ্কৃতীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় হরিদেবপুর থানার এসআই-সহ ৭ জন পুলিশ গুরুতর জখম হয়েছেন।
গত মাসে শীতলকুচিতে একইভাবে ধর্ষণকারীকে গ্রেফতার করতে গিয়ে হামলার মুখে পড়তে হয় পুলিশকে। শেষপর্যন্ত প্রাণের দায়ে ধর্ষণকারীকে ফেলেই ফিরে আসতে হয় পুলিশকে।












Click it and Unblock the Notifications