দুর্গাপুরের ঘটনায় পঞ্চম অভিযুক্তও পুলিশের জালে, চলছে ডিএনএ পরীক্ষার প্রস্তুতি
দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ মামলায় পঞ্চম অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন সকালে পঞ্চম অভিযুক্তকে ধরা হয়। এর আগে রবিবার রাতে চতুর্থ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। এই দু’জনকেই এদিন দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে।
শুক্রবার রাতে দুর্গাপুরের এক বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ক্যাম্পাসের বাইরে যৌন নির্যাতনের শিকার হন। গণধর্ষণের অভিযোগের তদন্ত শুরু হওয়ার পর পুলিশ প্রথমে তিনজনকে দ্রুত গ্রেফতার করে। রবিবার ওই তিনজনকে আদালতে হাজির করানো হলে বিচারক তাদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এরপরই রবিবার গভীর রাতে এবং সোমবার সকালে বাকি দুই অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

পুলিশ সূত্রে জানা খবর, নির্যাতিতা তার বয়ানে পাঁচজন অভিযুক্তের কথা উল্লেখ করেছিলেন। সেই অনুযায়ী, মামলার অভিযুক্ত পাঁচজনকেই এখন গ্রেফতার করা হল।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, শুক্রবার রাতে ওই ছাত্রী তার এক সহপাঠী-বন্ধুর সঙ্গে বাইরে হাঁটছিলেন। সেই সময় অভিযুক্তরা তাদের হেনস্থা করে এবং এরপর ছাত্রীকে রাস্তার পাশের একটি জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। অভিযোগ উঠেছে, ঘটনার সময় ওই সহপাঠী-বন্ধু ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ বর্তমানে ওই বন্ধুটিকে জিজ্ঞাসাবাদ করছে।
সকল অভিযুক্তর পুলিশি হেফাজত হলে একসঙ্গে সকল অভিযুক্তকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযুক্তদের ডিএনএ পরীক্ষার প্রস্তুতিও নেওয়া হয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications