রামুয়া খুন পরকীয়া! স্ত্রী, ছেলের পর গ্রেফতার 'বাহুবলী'

সোদপুরের ফ্ল্যাটে কুখ্যাত দুষ্কৃতী রামুয়া খুনে গ্রেফতার করা হল স্ত্রীর প্রেমিক কার্তিক যাদবকে। সূত্রের খবর অনুযায়ী, সেএক বাহুবলীও বটে।

সোদপুরের ফ্ল্যাটে কুখ্যাত দুষ্কৃতী রামুয়া খুনে গ্রেফতার করা হল স্ত্রীর প্রেমিক কার্তিক যাদবকে। সূত্রের খবর অনুযায়ী, সেএক বাহুবলীও বটে। ব্যারাকপুর কমিশনারেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। খুনের রাতের বয়ান নিয়ে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় স্ত্রী ও ছেলেকে। ছেলেকে গ্রেফতার করার পর ঝাড়খণ্ডের ৩ ভাড়াটে খুনির খোঁজ মেলে। তাদেরও গ্রেফতার করা হয়। রামুয়া ওরফে রামমূর্তি দিয়ারা ছিল হাওয়ার কুখ্যাত দুষ্কৃতী।

 রামুয়া খুন পরকীয়া! স্ত্রী, ছেলের পর গ্রেফতার বাহুবলী

১৩ জানুয়ারি রবিবার গভীর রাতে স্ত্রী ও মেয়ের সামনেই ফ্ল্যাটে খুন কুখ্যাত দুষ্কৃতী রামুয়াকে খুন করা হয়েছিল। সোদপুরের অমরাবতিতে ভাড়া নেওয়া তিনতলার ফ্ল্যাটে রাতে হামলা চালায় ১০ থেকে ১১ জনের একটি দল। অভিযোগ করেছিল রামুয়ার স্ত্রী ও ছেলে। সেই সময় থেকেই দরজা খুলে দেওয়া থেকে শুরু করে খুন পর্যন্ত বিভিন্ন ধাপে সন্দেহ জাগে পুলিশে। রামুয়ার কাছ থেকে রিভলবার কেড়ে নিয়েই খুন করা হয়েছিল। রামুয়ার কাছে রিভলবার যে ছিল তাও দুষ্কৃতীরা জানতে পারায় প্রশ্ন তৈরি হয়েছিল তদন্তকারীদের মনে।

জেরায় রামুয়ার স্ত্রী ও ছেলে জানিয়েছিল, রাত প্রায় একটা নাগাদ কলিং বেল বাজায় আগন্তুকরা। ছেলে দরজা খুলতে নিচে নামলে আগ্নেয়াস্ত্র হাতে দুজন তাকে আটকে রেখে ওপর উঠে যায়। পুলিশি তদন্তে জানা গিয়েছে, এসবই ছিল সাজানো। বিশাখাপত্তনম থেকে ছেলে কলকাতায় আসে, বাবাকে খুনের জন্য। ঝাড়কণ্ডের ৩ ভাড়াটে খুনের সঙ্গে যোগাযোগ করে। তারা ৩ লক্ষ টাকা চেয়েছিল। ১ লক্ষ দেওয়া হয়েছিল খুনের আগে। সেই টাকা দিয়েছিল স্ত্রী কাগজের প্রেমিক কার্তিক যাদব।

তদন্ত আরও জানা গিয়েছে, কলিং বেল বাজানোর সঙ্গে সঙ্গে ছেলে নিচে গিয়ে খুলে দেয়। তবে এক্ষেত্রে রামুয়ার অত্যাচারের কথা বারবার বলছে ছেলে ও স্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+