সন্ত্রাসের আবহে ভোট চলাকালীনই ভুয়ো এজেন্ট ধরল 'বীর' পুলিশ! শান্তিপূর্ণ নির্বাচন বললেন ফিরহাদ

ভোটের নামে প্রহসন! রাজ্যের ১০৮ পুরসভার ভোট শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন অংশে অশান্তির খবর সামনে আসছে। বেলা যত বাড়তে থাকে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিভিন্ন এলাকা থেকে অশান্তির খবর সামনে আসতে শুরু করে। কোথাও ইভিএম ভা

ভোটের নামে প্রহসন! রাজ্যের ১০৮ পুরসভার ভোট শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন অংশে অশান্তির খবর সামনে আসছে। বেলা যত বাড়তে থাকে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিভিন্ন এলাকা থেকে অশান্তির খবর সামনে আসতে শুরু করে। কোথাও ইভিএম ভাঙচুরের ঘটনা তো আবার কোথাও ছাপ্পা-বুথ দখলের অভিযোগ।

শান্তিপূর্ণ নির্বাচন বললেন ফিরহাদ

আর এই ঘটনার মধ্যেই এবার ভুয়ো এজেন্ট ধরল পুলিশ। কোচবিহার পুরসভার ১৯ নং ওয়ার্ডে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে, সেই ওয়ার্ডের ইন্দিরাদেবী বালিকা বিদ্যালয়ে ভোট গ্রহণ চলছিল। আর সেই সময়েই পুলিশ ওই ভুয়ো এজেন্টকে আটক করে বলে জানা গিয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক উত্তেজনা ছড়ায়।

অন্যদিকে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, বিভিন্ন জায়গাতে এজেন্ট বসানো নিয়ে একটা সমস্যা চলছে। তবে আমি ব্যক্তিগত ভাবে আমাদের লোকজনকে বলেছি এজেন্ট নিয়ে কোনও সমস্যা যেন না হয়। অন্যদিকে সন্ত্রাস প্রসঙ্গে ফিরহাদের দাবি, কোথাও কোনও সমস্যা হচ্ছে না। শান্তিপূর্ণ ভাবেই ভোট পর্ব চলছে বলেও দাবি তৃণমূল নেতার।

একই সঙ্গে ফিরহাদ জানিয়েছেন, বিজেপি কোথাও এজেন্ট বসাতে পারেনি। আর শুধু মিথ্যা প্রচার করে অশান্তি চলছে বলে দাবি তাঁর।

এদিকে কোচবিহার জেলার ১৯নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী হলেন অভিজিৎ মজুমদার এবং বিজেপি প্রার্থী হলেন টুম্পা দে। আজ সকাল থেকে সেখানে ভোট প্রক্রিয়া শুরুর কিছুক্ষণ পরে বিজেপির অভিযোগ, কোচবিহার ১৯ নং ওয়ার্ডের এক যুবক ভুয়ো এজেন্ট হিসেবে বুথের ভিতরে বসেন রয়েছেন।

কিন্তু বারবার পিসাইডিং অফিসার ও পুলিশকে বলা সত্বেও কোন কাজ হয়নি। যখন সাংবাদিকদের ডাকা হয় তখন পুলিশ এসে ওই ভুয়ো এজেন্টকে আটক করে থানায় নিয়ে যায় বলে অভিযোগ বিজেপির। তৃণমূল কংগ্রেসের এজেন্ট হিসেবে পরিচয় দিয়ে তিনি বুথে আসেন এবং ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা করেন।

ইলেকশন এজেন্ট জানান, যাকে ধরা হয়েছে তিনি মাদ্যক অবস্হায় ছিলেন আর তৃণমূল যেটাকে কোনো ভাবেই সমর্থন করে না। ইতিমধ্যেই কোতোয়ালি থানার পুলিশ তাক গ্রেফতার করে নিয়ে গেছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃত ওই যুবকের নাম সাবিকুল ইসলাম। তার বাড়ি কোচবিহার ডাউয়াগুড়িতে বলে জানা গেছে। তিনি আদৌতে ওই এলাকায় ভোটার নন।

অন্যদিকে রাজ্যের বিভিন্ন অংশ থেকে অশান্তির খবর সামনে আসছে। উত্তর থেকে দক্ষিণে কার্যত অবাধ সন্ত্রাসের ছবি ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরায়। পুলিশ থেকেও কার্যত নিষ্ক্রিয়!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+