বিজেপিতে গিয়েই গ্রেফতার পাঁশকুড়ার আনিসুর রহমান

গ্রেফতার পূর্ব মেদিনীপুরের বিজেপি নেতা আনিসুর রহমান। রবিবার গভীর রাতে মেদিনীপুরের একটি নার্সিংহোম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের সামনেই আনিসুর রহমানকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

গ্রেফতার পূর্ব মেদিনীপুরের বিজেপি নেতা আনিসুর রহমান। রবিবার গভীর রাতে মেদিনীপুরের একটি নার্সিংহোম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এদিকে, পুলিশের সামনেই আনিসুর রহমানকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আনিসুরের বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয় বলেই জানা গিয়েছে।

গ্রেফতার পাঁশকুড়ার বিজেপি নেতা আনিসুর রহমান

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের তমলুকের শ্রেয়া দাস নামে এক যুবতীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল আনিসুরের। সম্প্রতি সেই সম্পর্ক ভেঙে যায়। ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করায় শ্রেয়াকে ভর্তি করা হয় মেদিনীপুরের একটি নার্সিংহোমে। শ্রেয়ার পরিবারের তরফে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানানোর সঙ্গে জানানো হয় স্থানীয় তৃণমূল নেতৃত্বকেও।

আনিসুর রহমানকে নিয়ে কিছু একটা করার অপেক্ষায় ছিল স্থানীয় তৃণমূল নেতৃত্বও। কেননা দিন কয়েক আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন আনিসুর। রাতেই হাসপাতালে ডাকা হয় আনিসুর রহমানকে। সেখানে পৌঁছতেই আনিসুরকে ঘিরে ধরে তৃণমূলকর্মী সমর্থকরা। তাকে নার্সিংহোমের একটি ঘরে আটকে রাখা হয়। পুলিশ যাওয়ার পর জিজ্ঞাসাবাদও চলে সেখানেই।

আনিসুর রহমানকে আটকে রাখার খবরে তৃণমূল নেতা-কর্মীদের ভিড় বাড়তে থাকে ওই নার্সিংহোম চত্বরে। আনিসুর রহমানকে গ্রেফতারের দাবি তুলে তৃণমূলের তরফে নার্সিংহোম চত্বরে বন্দেমাতরম স্লোগাও চলে বলে জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী। যান অতিরিক্ত পুলিশ সুপারও।

সূত্রের খবর, খানিকটা চাপে পড়েই আনিসুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। তবে তাঁকে নিয়ে নার্সিংহোম থেকে বেরনোর সময় তৃণমূলকর্মীরা আনিসুর রহমানের ওপর হামলা চালায় বলে অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+