আইপিএল-র বড়সড় বেটিং-চক্র ফাঁস, পাল্টা মার পুলিশকে, উত্তপ্ত দিনহাটায় আটক ১০
আইপিএল ঘিরে ফের একবার উঠে এল বেটিং চক্রের খবর। আইপিএল-র বেটিং রুখতে গতকাল গভীর রাতে কোচবিহারের দিনহাটায় অভিযান চালায় পুলিশ।
আইপিএল ঘিরে ফের একবার উঠে এল বেটিং চক্রের খবর। আইপিএল-র বেটিং রুখতে গতকাল গভীর রাতে কোচবিহারের দিনহাটায় অভিযান চালায় পুলিশ। পুলিশি হানার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে দিনাহাটার পরিস্থিতি। পাল্টা মারধর করা হয় পুলিশকে। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।

বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে আইপিএল-এর বেটিং-চক্রের পাণ্ডাদের ধরতে অভিযান চালায় দিনহাটা থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পাল্টা পুলিশকে আক্রমণ করে অভিযুক্তরা। চলে মারধর। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। ধুন্ধুমার পরিস্থিতি সামলাতে এরপর দিনহাটা থানা থেকে বিশাল পুলিস বাহিনী এলাকায় ঢোকে। এরপর গভীর রাতে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। দু'পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ঘটনায় ৪ মহিলা সহ ১০ জনকে আজক করেছে পুলিশ।
ঘটনাস্থল থেকে বহু ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। সূত্রের খবর বহুদিন ধরেই কোচবিহারের দিনহাটায় সক্রিয় রয়েছে আইপিএল-র বেটিং চক্র। জানা গিয়েছে, আইপিএল-র প্লেঅফের সময় থেকেই চলছে এই চক্র। স্থানীয়দের দাবি পুলিশি নিষ্ক্রিয়তার জন্যই এতদিন ধরা পড়েনি এই চক্রের পান্ডারা।












Click it and Unblock the Notifications