ক্রেতা সেজে পুলিশের অভিযান, তক্ষক-সহ গ্রেফতার যুবক
ক্রেতা সেজে পুলিশের অভিযান, তক্ষক-সহ গ্রেফতার যুবক
পুলিশ ক্রেতা সেজে তক্ষক উদ্ধার করল জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ। তক্ষক পাচার কাণ্ডে গ্রেপ্তার করে এক যুবকে। জলপাইগুড়ি সদর ব্লকের এক যুবককে তক্ষক পাচারের অভিযোগে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটর বাইক।

জলপাইগুড়ি কোতয়ালি থানা সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার ভোরে জলপাইগুড়ি কোতয়ালি থানার একটি টিম বাহাদুর এলাকা থেকে তক্ষক গুলি উদ্ধার করেছে। পাশাপাশি তক্ষক পাচারের অভিযোগ আনা হয়েছে ওই যুবকের বিরুদ্ধে। ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে। ধৃত যুবকের বাম আশ্রাফুল রহমান (৩৫)। তার বাড়ি বাহাদুর গ্রামপঞ্চায়েতের ধনোয়াপাড়া এলাকায়।
তার কাছ থেকে তক্ষক উদ্ধার হয়েছে। ওয়াইল্ড লাইফ অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান কোতয়ালি থানার আইসি বিশ্বাশ্রয় সরকার। এদিন সকালে ধৃতকে জলপাইগুড়ি বনবিভাগের হাতে তুলে দেওয়া হয়।












Click it and Unblock the Notifications