দুর্গাপুজো নিয়ে বিভ্রান্তিমূলক প্রচারে সরাসরি বিজেপি যোগের অভিযোগ! পুলিশ হেফাজতে প্রভাবশালী নেতা
দুর্গা পুজো নিয়ে ভুয়ো পোস্টে সরাসরি বিজেপি নেতার যুক্ত থাকার অভিযোগ। পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করেছে। অভিযুক্ত নেতার নাম সুনীল মণ্ডল।
দুর্গা পুজো নিয়ে ভুয়ো পোস্টে সরাসরি বিজেপি নেতার যুক্ত থাকার অভিযোগ। পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করেছে। অভিযুক্ত নেতার নাম সুনীল মণ্ডল। তাঁর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে কুরুচিকর পোস্ট করার অভিযোগও উঠেছে।

কলকাতা থেকে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট
সোশ্যাল মিডিয়ায় দিন কয়েক আগে দুর্গাপুজো নিয়ে ভুয়ো পোস্ট ভাইরাল হয়ে যায়। সেখানে বলা হয়েছিল দুর্গাপুজোর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার। যার মধ্যে রয়েছে পুজোর দিনগুলিতে রাতে কার্ফু জারি করা হবে। বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আসার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে বলেন। পুলিশ ৪ জনকে গ্রেফতার করে। এর মধ্যে রয়েছে কলকাতা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের শুভ্র দে।

জেলায় অভিযুক্ত বিজেপি নেতা
জেলা থেকেও দুর্গাপুজোকে নিয়ে বিভ্রান্তিমূলক পোস্ট করার অভিযোগ তোলে তৃণমূল। পূর্ব বর্ধমানের মেমারির কৃষ্ণবাজার এলাকার বিজেপি নেতা এমনই এক বিভ্রান্তিমূলক পোস্ট করেন বলে অভিযোগ। এরপরেই ওই নেতাকে গ্রেফতার করে পুলিশ।

তৃণমূলের আক্রমণ
এই ঘটনায় জেলা তৃণমূলের তরফে আক্রমণ করা হয়েছে বিজেপিকে। তারা বলছে, বিজেপির সংস্কৃতি বাঙালিক সংস্কৃতি নয়। তাদের দাবি বিজেপি জানেই না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল শুরু হয়েছে। এইধরনের পোস্ট করে বিজেপি সমাজে ধর্মীয় বিভাজন তৈরি করতে চাইছে বলেও অভিযোগ জেলা তৃণমূল নেতৃত্বের।

অভিযুক্ত নেতার ব্যাখ্যা
অভিযুক্ত নেতা সুনীল মণ্ডল অবশ্য নিজের কাজের ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ফরওয়ার্ড করা ম্যাসেজ তিনি শেয়ার করেছিলেন। তারপর পুলিশ বলায়, তিনি তা মুছেও দেন। তাঁর অভিযোগ শুধুমাত্র বিজেপি করার অপরাধেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।












Click it and Unblock the Notifications