উত্তর দিনাজপুরে ছিনতাইবাজ দলের পাণ্ডাকে গ্রেফতার পুলিশের
উত্তর দিনাজপুরে ছিনতাইবাজ দলের পাণ্ডাকে গ্রেফতার পুলিশের
উত্তর দিনাজপুর জেলা পুলিশ বড়সড় সাফল্য পেল ছিনতাইয়ের ঘটনায় মূল অভিযুক্ত একজনকে ধরে ফেলে। এই দলের মূল পান্ডা আবদুল খালেককে গ্রেফতার করল ডালখোলা থানার পুলিশ। আবদুলের কাছ থেকে উদ্ধার করা হয় একটি নাইন এমএম পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি। ধৃতকে আজ আদালতে তোলা হয়। ছিনতাইকারী ওই গ্রুপের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ সহ আশপাশের এলাকায় বেশ কিছুদিন ধরে সম্প্রতি কয়েকটি বড় ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটে। রায়গঞ্জ থানার বারোদুয়ার ভাঙাবাড়ি এলাকায় এক ওষুধ ব্যাবসায়ী সুশান্ত সরকারকে গুলি করে ছিনতাই করার ঘটনাও ঘটে। ঘটনার তদন্তে নামে রায়গঞ্জ থানার পুলিশ।
গোপনসূত্রে খবর পেয়ে রায়গঞ্জ ও ডালখোলা থানার পুলিশ যৌথভাবে বুধবার ভোররাতে ডালখোলার আন্ধেরা গ্রামের গোপন ডেরা থেকে আবদুল খালেক নামে ছিনতাইকারী গ্রুপের কিং পিন আবদুল খালেককে গ্রেফতার করে। দুস্কৃতীর কাছ থেকে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও দুরাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। ধৃত দুস্কৃতী আবদুল খালেককে বুধবার আদালতে তোলা হয়েছে। বাকি দুস্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানাগেছে বাকিদের খোঁজ করা হচ্ছে খুব তাড়াতাড়ি ধরা পড়বে বলে মনে করছে রায়গঞ্জ থানার পুলিশ।












Click it and Unblock the Notifications