চোরাপথে বাংলাদেশ পালানোর ছক বানচাল! পুলিশি-জালে দমদম-কাণ্ডের মূল পাণ্ডা

দমদমের গোরাবাজারে ভরসন্ধ্যায় শুটআউট-কাণ্ডে মূল অভিযুক্ত বাচ্চু দাসকে গ্রেফতার করল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

দমদমের গোরাবাজারে ভরসন্ধ্যায় শুটআউট-কাণ্ডে মূল অভিযুক্ত বাচ্চু দাসকে গ্রেফতার করল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন থেকে তাকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে গ্রেফতার করা হয় বাচ্চুর দুই শাগরেদকেও। তদন্তকারীরা তাদের জেরা করে জানার চেষ্টা চালাচ্ছে, কী কারণ গণেশ কুণ্ডুকে খুন করল তারা।

চোরাপথে বাংলাদেশ পালানোর ছক বানচাল! পুলিশি-জালে দমদম-কাণ্ডের মূল পাণ্ডা

ফোন ও ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত রেকর্ড ট্র্যাক করে তদন্তকারীরা জানতে পারেন, মূল অভিযুক্ত বাচ্চু ও অন্যান্যরা সুন্দরবনে লুকিয়ে রয়েছে। সেইমতো জেলা পুলিশ ও প্রশাসনের সঙ্গে যোগাযোর করে অভিযান চালানো হয়। সুন্দরবন থেকে চোরাপথে বাংলাদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। পুলিশ সেই ছক ভেস্তে তাদের গ্রেফতার করে পুলিশ।

মাফলারে মুখ ঢেকে বাইকে করে দুষ্কৃতীরা হানা দিয়েছিল। তারপর বাইক থামিয়ে গুলি চালায় ডেকরেটার্সের কর্মী গণেশ কুণ্ডুকে লক্ষ্য করে। প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ডেকরেটর্সের মালিকের অসুস্থতায় গণেশের উপরই ছিল ব্যবসার ভার। সেই ব্যবসা হাতাতেই চেষ্টা করছিল এলাকার কয়েকজন যুবক। তারাই এই শুটআউটের ঘটনা ঘটায়।

এরপর সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের অনুসন্ধানের চেষ্টা চালায় পুলিশ। মোবাইল ফোন ট্র্যাক করে, ব্যাংকের লেনদেন রেকর্ড খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পারেন দুষ্কৃতীরা সুন্দরবনে লুকিয়ে রয়েছে। সেইমতো অভিযান চালায় পুলিশ। দুষ্কৃতীদের প্ল্যান ভেস্তে দিয়ে গ্রেফতার করা হয় তিনজনকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+