জালনোটের চক্রের হদিশ মালদহে, ২ লক্ষ টাকা জালনোট-সহ হাতেনাতে গ্রেফতার পাণ্ডা

জালনোট-সহ এক পাচারকারীকে গ্রেফতার করল মালদহের মোথাবাড়ি থানার পুলিশ। রবিবার গভীর রাতে সাদুল্লাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জালনোট-সহ এক পাচারকারীকে গ্রেফতার করল মালদহের মোথাবাড়ি থানার পুলিশ। রবিবার গভীর রাতে সাদুল্লাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ অভিযান চালায়। রাম সাহা, মহম্মদ গিয়াসউদ্দিন এবং অমর সিং-এর নেতৃত্বে পুলিশের বিশেষ একটি দল সাদুল্লাপুর থেকেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

জালনোটের চক্রের হদিশ মালদহে, হাতেনাতে গ্রেফতার পাণ্ডা

পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দু-লক্ষ টাকার জাল নোট। উদ্ধার হওয়া নোটগুলি ৫০০ টাকার নোট ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃত ব্যক্তির নাম শফিকুল শেখ (৩০)। বাড়ি কালিয়াচক থানার সুজাপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর এলাকায়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই জালনোট কারবারের সঙ্গে যুক্ত ছিল। ওপার সীমান্ত থেকে জালনোট সংগ্রহ করাই ছিল শফিকুল শেখের মূল কাজ‌। এক্ষেত্রে তাকে মোটা টাকা দিয়ে নিযুক্ত করেছিল জালনোট কারবারিদের পান্ডারা বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

কয়েকদিন আগেই মোথাবাড়ি এলাকা থেকে অভিযান চালিয়ে প্রায় কুড়ি লক্ষ টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। এবার জান নোট পাচার চক্রের এক পাণ্ডাকে হাতেনাতে গ্রেফতার করল পুলিশ। পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রকে ভাঙতে চাইছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+