নিউ আলিপুরে বৃদ্ধ খুনের কিনারা করল কলকাতা পুলিশ
নিউ আলিপুরের বৃদ্ধ মলয় মুখোপাধ্য়ায় খুনের তদন্তে সাফল্য পেল কলকাতা পুলিশ। এই ঘটনায় জাকির হোসেন মোল্লা ও শেখ সুরজ নামে দুই দুষ্কৃতীকে কাকদ্বীপ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
নিউ আলিপুরের বৃদ্ধ মলয় মুখোপাধ্য়ায় খুনের তদন্তে সাফল্য পেল কলকাতা পুলিশ। এই ঘটনায় জাকির হোসেন মোল্লা ও শেখ সুরজ নামে দুই দুষ্কৃতীকে কাকদ্বীপ থেকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ অগাস্ট নিজের বাড়িতে গভীর রাতে খুন হন মলয় মুখোপাধ্যায়।

কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা তদন্ত শুরু করেন। তদন্তে নেমে পুলিশ নানা সূত্রের সন্ধান করে। বাড়ির পরিচারিকাসহ বেশ কয়েকজনকে জেরা করা হয়। এরপর মলয় মুখোপাধ্যায়ের চুরি যাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে এদের ধরা হয়। উদ্ধার করা হয়েছে লুঠের মালপত্রও।

গ্রেফতার হওয়া দুজনেই চোর বলে জানিয়েছে পুলিস। সূত্রের খবর, চুরি করতে গিয়ে ঘরে ঢোকার সময়ই জেগে যান মলয় মুখোপাধ্যায়। তিনি যাতে চেঁচামেচি করতে না পারেন, সেই জন্য তাঁকে শ্বাসরোধ করে মাথা ঠুকে খুন করা হয়। গ্রেফতার দুই অভিযুক্ত থাকত বেহালায়। দক্ষিণ ২৪ পরগনার উত্তর চন্দননগরে ধৃতদের বাড়ি।












Click it and Unblock the Notifications