Lok Sabha Election 2024: কমিশনের নজরে বাংলা, সুষ্ঠু নির্বাচন করাতে আসছেন ৪২ জন পর্যবেক্ষক
Lok Sabha Election 2024: কাউন্টডাউন শুরু! আগামীকাল শনিবারই ভোটের দিন ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। দুপুর তিনটের মধ্যে আনুষ্ঠানিক ভাবে ভোটের দিন ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। গতবার সাত দফায় দেশে ভোট হয়েছিল। কিন্তু এবার দফার পরিমান বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
বাংলাতে ৭ দফায় ভোট (Lok Sabha Election 2024) হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ভোট (Lok Sabha Election 2024) ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলায় পৌঁছে যাবেন পর্যবেক্ষকরা।

আইন-শৃঙ্খলা সহ একাধিক বিষয়ে বাংলার উপর বিশেষ নজর রয়েছে নির্বাচন কমিশনের। ভোট ঘোষণার (Lok Sabha Election 2024) অনেক আগেই বাংলায় পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় বাহিনী। জেলার বিভিন্ন অংশে শুরু হয়েছে রুটমার্চ। এরিয়া ডোমিনেশন এবং ভোটারদের মনোবল বাড়ানোর কাজ করছে বাহিনীর জওয়ানরা। অন্যদিকে সম্ভবত সোমবারই রাজ্যে আসবেন ৪২ জন আয়-ব্যয় পর্যবেক্ষক। ব্যায়ের ক্ষেত্রে কলকাতা সহ বাংলার ছয় জেলাকে স্পর্শকাতর বলে মনে করা হচ্ছে।
তবে ৪২ জন আয়-ব্যায় সংক্রান্ত পর্যবেক্ষক বাংলার ৪২ টি লোকসভায় (Lok Sabha Election 2024) ঘুরবেন। একই সঙ্গে আসবেন ৪২ জন পুলিশ পর্যবেক্ষক আসবেন। তারাও বাংলার ৪২ টি লোকসভা আসনে ঘুরবেন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, ভোট শেষ না হওয়া পর্যন্ত পুলিশ পর্যবেক্ষকরা বাংলাতেই থাকবেন বলে জানা গিয়েছে। এক জন বিশেষ সাধারণ পর্যবেক্ষক এবং এক জন বিশেষ পুলিশ পর্যবেক্ষকেরও বাংলায় আসার কথা। যদিও তিনি কবে আসবেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
এছাড়াও আরও বেশ কয়েকজন পর্যবেক্ষককে নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। ভোটের দিনগুলিতে তাঁদের প্রত্যেকটি বুথে যেতে হবে। এবং বুতস্তরে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবেন তাঁরা। কোথাও যাতে গাফিলতি না থাকে সেজন্য পর্যবেক্ষকদের কাজ দিল্লিতে বসে নজরদারি চালাবেন শীর্ষ আধিকারিকরা। এমনকি যে সমস্ত পর্যবেক্ষক ভোটের দিন ময়দানে নামবেন তাঁদের ভোটারদের সঙ্গেওকথা বলতে হবে বলে স্পষ্ট কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।
বলে রাখা প্রয়োজন, বাংলায় মোট ৮০৪৫৩টি বুথ আছে, তার মধ্যে ৫২ শতাংশ বুথে এবার ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করা হবে। অন্যদিকে কমিশন সূত্রে জানা গিয়েছে, সম্ভবত এপ্রিলের মাঝামাঝি সময় থেকে এবার ভোট পর্ব শুরু হতে পারে। বাড়তে পারে দফাও। যদিও বাংলায় এক দফায় ভোট করানোর দাবি তুলেছে তৃণমূল।
-
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা











Click it and Unblock the Notifications