পুলিশ তৃণমূল নেতাদের বাড়ি গিয়ে চা-বিস্কুট খাবে আর নাম বলে দেবে: বাবুল সুপ্রিয়

আসানসোল, ২ জুন: সোমবার আসানসোলের সত্তর গ্রামে কয়েকশো ঘরছাড়া বিজেপি সমর্থককে ঘরে ফেরালেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। শাসক দল তৃণমূল কংগ্রেসের আক্রমণে এঁরা দীর্ঘদিন বাড়ির বাইরে ছিলেন বলে অভিযোগ। স্থানীয় বিজেপি কর্মীদের সহায়তায় তিনি এঁদের ঘরে ফেরান। বলেছেন, এঁরা কেমন আছেন, তা দেখতে আবার আসবেন।

এদিন সংবাদমাধ্যমকে বাবুল সুপ্রিয় বলেন, "বিজেপি-কে সমর্থন করার কারণে এঁদেরকে গ্রামে ঢুকতে দিচ্ছিল না তৃণমূল কংগ্রেস। আমি ওদের সঙ্গে নিয়ে পুলিশে অভিযোগ জানাতে পারতাম। কিন্তু জানাইনি কারণ, পুলিশ শাসক দলের পক্ষে কাজ করছে। ওরা তৃণমূল নেতাদের বাড়িতে গিয়ে চা-বিস্কুট খাবে আর কে কে থানায় অভিযোগ জানাতে এসেছিল, নাম বলে দেবে। তার পর কী হবে, বুঝতেই পারছেন। আমি মানুষকে বলেছি, প্রতিরোধ করুন। মা-বোনেদের বলেছি, বঁটি-ঝাঁটা নিয়ে রুখে দাঁড়ান।"

তিনি আরও বলেছেন, "কেউ কেউ বলছে পুলিশ নিষ্ক্রিয়। আমি বলব, পুলিশ সক্রিয়। তৃণমূল কংগ্রেসকে শুধু মদত দেওয়া নয়, তাদের ক্যাডার হয়ে কাজ করছে পুলিশ। আমার লোকসভা আসনের অন্তর্গত বিভিন্ন গ্রামে ওরা বিদ্যুতের লাইন কেটে দিয়েছে, জল বন্ধ করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের ভাষায় ওদেরই বলব, মানুষ এর জবাব দেবে।"

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাবুল সুপ্রিয় বলেন, "তৃণমূলের স্থানীয় নেতারা বলছেন শুনলাম, সিপিএম আমলেও তো এমন হত, তখন আসেননি কেন? এ সব কথার মানে কী? সিপিএম আমলে অত্যাচার হত বলে এখনও সেটা চলবে নাকি? তা হলে কীসের পরিবর্তন হল রাজ্যে?"

রাজ্যে উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, "নরেন্দ্র মোদীজি প্রতিহিংসাপরায়ণ রাজনীতিবিদ নন। বাংলার উন্নয়নের স্বার্থে উনি সব কিছু করতে তৈরি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ই ওঁর দিকে হাত বাড়াননি।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+