ফেরেনি ঋষভ, চিকিৎসায় সাড়া দিয়ে বিপদমুক্ত পোলবা পুলকার দুর্ঘটনায় জখম দিব্যাংশু

ফেরেনি ঋষভ, চিকিৎসায় সাড়া দিয়ে বিপদমুক্ত পোলবা পুলকার দুর্ঘটনায় জখম দিব্যাংশু

পোলবায় ভয়ঙ্কর পুলকার দুর্ঘটনায় মারাত্মক ভাবে জখম হয়েছিল দিব্যাংশু। ঋষভের মতোই তার বাঁচার আশা ছেড়ে দিতে বসেছিলেন সকলে। শরীরে নোংরা পচা জল এবং পাঁক ঢুকে এতোটাই সংক্রমণ ছড়িয়েছিল টানা ২ সপ্তাহ ধরে এসএসকেএমের আইসিইউতে ভর্তি রয়েছে সে। অবশেষে আশার কথা শুনিয়েছেন চিকিৎসকরা। এখন অনেকটাই বিপদমুক্ত দিব্যাংশু। শীঘ্রই সে বাড়ি ফিরবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ফেরেনি ঋষভ, চিকিৎসায় সাড়া দিয়ে বিপদমুক্ত পোলবা পুলকার দুর্ঘটনায় জখম দিব্যাংশু

ঋষভের শরীরে সংক্রমণ এতটাই ছড়িয়ে পড়েছিল যে চিকিৎসায় সাড়া দিচ্ছিল না সে। গত ২২ ফেব্রুয়ারি মৃত্যুর কোলে ঢলে পরে ঋষভ। আতঙ্ক ভর করে ছিল দিব্যাংশুর পরিবারের উপরেও। সেদিনই অবস্থার উন্নতি হতে শুরু করে দিব্যাংশুর। টানা দু'সপ্তাহের লড়াইয়ের পর অবশেষে বিপন্মুক্ত দিব্যাংশু। চিকিৎসকরা জানিয়েছেন, দিব্যাংশুর শরীরে সংক্রমণের মাত্রা অনেকটাই কমেছে। তারপর থেকে একটু একটু করে অবস্থার উন্নতি হতে শুরু করে। এখন অনেকটাই ভাল সে। মায়ের সঙ্গে কথাও বলেছে ছোট্ট দিব্যাংশু।

শীঘ্রই দিব্যাংশুকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবেন পরিবারের লোকেরা। এমনই জানিয়েছেন চিকিৎসকরা। তবে এখনও কাউন্সিলিং করাতে হবে তাঁর। কারণ সেই দুর্ঘটনার মানসিক আঘাত কাটিয়ে উঠতে সময় লাগে। স্কুলে ফিরতে আরও দেরি। যদিও হুঁশ ফেরার পর থেকেই স্কুলে যাওয়ার নাম করেনি দিব্যাংশু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+