Lok sabha Election: রাহুলের বয়সের মধ্যে লুকিয়ে কংগ্রেসের আসন সংখ্যা! বড় ইঙ্গিত মোদীর
Lok sabha Election 2024: ৪০০ আসন এখন দেশের সঙ্কল্প হয়ে গিয়েছে! বাংলায় এসে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল সোমবার চতুর্থ দফার নির্বাচন রয়েছে।
আর তার আগে পঞ্চম দফার নির্বাচনের (Lok sabha Election 2024) ভোট প্রচারে আজ রবিবার বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী। বারাকপুর থেকে হাওড়া, ব্যাক টু ব্যাক বিজেপি প্রার্থীদের সমর্থন সভা করেন। আর সেই সমস্ত সভা থেকে কড়া ভাষায় তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানান নরেন্দ্র মোদী (Pm Modi)। এমনকি দেশে কংগ্রেস কতগুলি আসন পাবে তা নিয়েও তোপ দাগেন।

রাহুল গান্ধীর বয়সকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী (Prime Minister Narendra Modi) বলেন, কংগ্রেসের যে শাহজাদা আছেন, তাঁর বয়সের চেয়েও এবার কম আসন পাবে কংগ্রেস। ১৯৭০ সালের ১৯ জুন জন্ম সোনিয়া পুত্রের। বর্তমানে ৫৩ বছর বয়স। অর্থাৎ মোদীর বক্তব্য অনুযায়ী, এবার কংগ্রেস ৫৩ টি আসনও পাবে না। পাশাপাশি তৃণমূলকে একটা ভোটও না দেওয়ার আহ্বান জানান নরেন্দ্র মোদী।
বলেন, বাম-কংগ্রেসকে ভোট দেওয়া নামে তা নষ্ট করা। প্রধান বিরোধী দল হওয়ারও ক্ষমতা নেই তৃণমুলের। এই অবস্থায় বিজেপি ছাড়া কেউ দেশে সরকার গড়তে পারবে না বলে চুঁচুড়া সভা থেকে বার্তা নরেন্দ্র মোদীর। আজ রবিবার চুঁচুড়ায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে সভা করেন তিনি।
আর সেখান থেকেই তাঁকে জয় করার আহ্বান জানান নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। পাশাপাশি দুর্নীতি ইস্যুকেও একহাত নেন। বলেন, ভবিষ্যৎ বেচে দিয়েছে বাংলার যুবকদের। মা-বাবাদের স্বপ্ন বেচে দিয়েছে। এমনকি তৃণমূল সরকারের মন্ত্রীরা একাধিক দুর্নীতিতেঁ জেল খাটছে। এমনকি নোটের পাহাড় বেরোচ্ছে। ওদের সাজা দেওয়ার আবেদন জানান প্রধানমন্ত্রী।
#WATCH | West Bengal | While addressing a public meeting in Hooghly, PM Narendra Modi says, "...Keep it in writing, Congress will get fewer seats than the age of Congress' 'Shehzada'." pic.twitter.com/EgHJo9iR1I
— ANI (@ANI) May 12, 2024
পাশাপাশি তৃণমূল অন্নদাতাদের কৃষকদেরও ছাড়েনি বলে তোপ। নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) কথায়, ধানের কম মূল্য দেওয়া হয়। কৃষক সম্মান নিধি মোদী দেয় বলেই কৃষকরা কিছু সুবিধা পান। না হলে বাংলার কৃষকদের তৃণমূল বরবাদ করার জন্য সব চেষ্টা চালাচ্ছে বলে আক্রমণ প্রধানমন্ত্রীর।
তবে প্রধানমন্ত্রী কৃষকদের জন্য কাজ করছে। সবজির স্টোরেজ থেকে শুরু করে একাধিক পদক্ষেপ নেওয়ার কথা জানান। আর সেই সুফল বাংলার কৃষকরা সরাসরি পাবেন বলে তোপ নরেন্দ্র মোদীর। এছাড়াও এদিন একাধিক ইস্যুতে আক্রমণ শানান তিনি।












Click it and Unblock the Notifications