৭১-এ পা মমতা বন্দ্যোপাধ্যায়ের! নজর কাড়ল প্রধানমন্ত্রী মোদীর শুভেচ্ছা বার্তা, কী লিখেছেন জানেন?

আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। রাজ্য জুড়ে দিনটি ঘিরে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমের একটি পোস্টে প্রধানমন্ত্রী মোদী মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেছেন।

-

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তায় রাজনৈতিক সৌজন্যবোধের ছবিও ধরা পড়েছে। প্রধানমন্ত্রীর এই বার্তায় কোনও রাজনৈতিক মন্তব্য না থাকলেও, সৌহার্দ্যের দিকটাই বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই রাজ্য রাজনীতির অন্যতম এক গুরুত্বপূর্ণ মুখ। প্রতি বছরই তাঁর জন্মদিনের দিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কর্মসূচি নেওয়া হয়। এ বছরও রাজ্যের নানা প্রান্তে দলীয় কর্মী এবং সমর্থকেরা শুভেচ্ছা জানাচ্ছেন মুখ্যমন্ত্রীকে।

এই দিনে রাজনৈতিক নেতা থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। তার মধ্যেই প্রধানমন্ত্রী মোদির শুভেচ্ছা বার্তা আলাদা করে নজর কেড়েছে।

অন্যদিকে আবার, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পরিদর্শনের জন্য যাবেন। তারপর সেখানে গিয়েই মুখ্যমন্ত্রী বহু চর্চিত গঙ্গাসাগর সেতু প্রকল্পটির শিলান্যাস করবেন। সেই সেতুটি সম্পূর্ণ ভাবে তৈরি হয়ে গেলে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে কচুবেড়িয়া কয়েক মিনিটের পথ হয়ে যাবে। ফলত গঙ্গাসাগরে পূর্ণ্যার্থী-সহ পর্যটক ও সাগর দ্বীপের ৪৩টি গ্রামে বসবাসকারী মানুষের যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+