মোদীর শিলিগুড়ির সভা নিয়ে কাটল জট! এসজেডিএ-র মাঠেই সভার অনুমতি
৩ এপ্রিল শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভাস্থল নিয়ে জট কাটল। জানা গিয়েছে, শিলিগুড়ির অম্বিকানগরের রেল মাঠে সেই সভা হবে।
৩ এপ্রিল শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভাস্থল নিয়ে জট কাটল। জানা গিয়েছে, শিলিগুড়িতে এসজেডিএ-র মাঠেই সভা হবে। এসজেডিএ-র মাঠের অনুমতি না পেয়ে শিলিগুড়ির অম্বিকানগরের রেল মাঠে সভা করার অনুমতি নিয়েছিল বিজেপি। পরে অবশ্য এসজেডিএ-র মাঠে সভা করার অনুমতি দেওয়া হয়। এর আগে সভার অনুমতি নিয়ে জটিলতা তৈরি হয়। বিজেপির অভিযোগ এসজেডিএ-র তরফে নবান্নে যোগাযোগ করতে বলা হয়েছিল।

১১ এপ্রিল প্রথম দফার ভোট রয়েছে রাজ্যে তথা গোটা দেশে। তার আগে ৩ এপ্রিল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। প্রথমে শিলিগুড়িতে সভা। দুপুর একটা নাগাদ সভা করে বিকেল ৩ টেয় সভা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ব্রিগেডের সভা নিয়ে কোনও প্রশ্ন তৈরি না হলেও, শিলিগুড়ির সভাস্থল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। প্রস্তুতি থাকলেও সভা বাতিল হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।
সূত্রের খবর অনুযায়ী, সভার অনুমতি চেয়ে দিল্লির নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। এরপরেই এসজেডিএ-র মাঠের বদলে শিলিগুড়ির রেল মাঠকে বেছে নেওয়া হয় প্রধানমন্ত্রীর সভাস্থল হিসেবে। তবে পরবর্তী সময়ে অনুমতি মেলে এসজেডিএ-র মাঠে সভা করার ব্যাপারে। জানানো হয় নিরাপত্তার কারণে সভা হবে শিলিগুড়ির কাওয়াখালির এসজেডিএ-র মাঠেই।












Click it and Unblock the Notifications