যোগীর রাজ্যে পাবলিক ট্রান্সপোর্টের নতুন সংযোজন, বারাণসীতে আজ রোপওয়ের ভিত্তি প্রস্তর স্থাপন

উন্নয়নের পথে আরও এক ধাপ এগোতে চলেছে উত্তর প্রদেশ। যোগী আদিত্যনাথের রাজ্য পেতে চলেছে নতুন পাবলিক ট্রান্সপোর্ট পরিষেবা। বারাণসীতে আজ রোপওয়ে সার্ভিসের শিলান্যাস হবে। বলিভিয়া এবং মেক্সিকো সিটির পর এই প্রথম কোনও শহরে পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে রোপওয়ে তৈরি হতে চলেছে। আর সেই তকমা পাচ্ছে যোগীর রাজ্য উত্তর প্রদেশ।

বারাণসীতে আজ রোপওয়ের ভিত্তি প্রস্তর স্থাপন

উন্নয়নের যজ্ঞ চলছে যোগীর রাজ্যে। এবার বারাণসীর উন্নয়ন যোগ্যে আরও একটি নতুন পরিবহণের সংযোজন হতে চলেছে। সেটা যুক্ত হলে আবারও আন্তর্জাতির স্তরে পৌঁছে যাবে উত্তর প্রদেশে। আজ বারাণসীতে রোপওয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আজ বারাণসীতে রোপওয়ের উদ্বোধন করবেন। ১৭৮০ কোটি টাকা খরচ করে এই রোপওয়ে তৈরি করা হবে।

বলিভিয়া এবং মেক্সিকো সিটির পর এই প্রথম তৃতীয় কোনও দেশ এই রোপওয়ে পাবেন বলে জানা গিয়েছে। এই প্রথম পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে রোপওয়ে পেতে চলেছে ভারত। বারাণসী ডেভলপমেন্ট অথরিটির পক্ষ থেকে জানানো হয়েছে ক্যান্টনমেন্ট থেকে কাশীর গোডালিয়া পর্যন্ত এই রোপওয়ে তৈরি করা হবে। এই প্রকল্পের কাজ শেষ হয়ে গেলে কাশী বিশ্বনাথ মন্দির থেকে দশাশ্বমেধ ঘাট পর্যন্ত পূণ্যার্থীরা এই রোপওয়েতে যাতায়াত করতে পারবেন।

বারাণসী ক্যান্টনমেন্ট স্টেশন থেকে গোডওলিয়া পর্যন্ত এই রোপওয়েটি তৈরি করতে ৬৪৫ কোটি টাকা। ৩.৭৫ কিলোমিটার পর্যন্ত চলবে রোপওয়েটি। তাতে ৫টি স্টেশন থাকবে। শুধু পূন্যার্থী বা পর্যটকরাই নন বারাণসীর সাধারণ মানুষও যাতায়াতের জন্য এই রোপওয়ে ব্যবহার করতে পারবেন। ন্যাশনাল হাইওয়ে লজিস্টিক প্রাইভেট লিমিটেডের প্রজেক্ট ডিরেক্টর অনুরাগ ত্রিপাঠি জানিয়েছেন এই রোপওয়েটি তৈরি হয়ে গেলে ভারত বিশ্বের মধ্যে তৃতীয় দেশ হবে যেখানে পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে রোপওয়ে ব্যবহার করা হয়।

কাজেই যোগীর রাজ্যে এই রোপওয়ে পরিষেবা নতুন আন্তর্জাতিক মানের করে গড়ে দেবে। এমনিতেই রাজ্যে উন্নয়ন যজ্ঞ চলছে। বিমানবন্দরের আদলে তৈরি হচ্ছে বাসপোর্ট। অযোধ্যার আমূল পরিবর্তন করা হচ্ছে। সড়ক যোগাযোগ থেকে শুরু করে একাধিক পরিবহণ পরিষেবা আমূল বদল আনা হয়েছে। বারাণসী , অযোধ্যা, প্রয়াগরাজ থেকে শুরু করে উত্তর প্রদেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে নতুন নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে উন্নয়নের জন্য। এমনকী রাজ্যে সুশাসনও কায়েম রাখতে একাধিক উদ্যোগ নিয়েছেন যোগী সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+