বাংলার বুকে অনন্য রেকর্ড নরেন্দ্র মোদীর! মমতাকে টেক্কা দিতে বিজেপির মাস্টারস্ট্রোক
২০১৯-এর ‘যুদ্ধ’ শেষের পর্যায়ে। তবে বিরাম নেই মোদীর। কেন্দ্রের শাসক বিজেপির এক ও অদ্বিতীয় মুখ যে তিনিই। তিনি এবার মিশন ২০১৯-এ প্রচার ঝড়ে অনন্য রেকর্ড গড়তে চলেছেন।
২০১৯-এর 'যুদ্ধ' শেষের পর্যায়ে। তবে বিরাম নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কেন্দ্রের শাসক বিজেপির এক ও অদ্বিতীয় মুখ যে তিনিই। তিনি এবার মিশন ২০১৯-এ প্রচার ঝড়ে অনন্য রেকর্ড গড়তে চলেছেন। বাংলার বুকে আগে কোনওদিন যা দেখা যায়নি, একজন প্রধানমন্ত্রী হয়ে সর্বাধিক প্রচারসভা করে ফেলেছেন নরেন্দ্র মোদী।

বিজেপির টার্গেট যখন বাংলা
এবার বিজেপির টার্গেট ছিল বাংলা। সেই লক্ষ্যেই মোদী থেকে অমিত শাহ বাংলায় পড়েছিলেন। লোকসভা নির্বাচন প্রচারের ঝড় তুলে পশ্চিমবঙ্গে এতবার জনসভা করতে আসেননি মোদী, এবার তিনি যা করলেন, তা এক কথায় নজির। এরাজ্যে ৪২টি আসনেই যে নজর রয়েছে বিজেপির, তা বুঝিয়ে দিতে ফের আসছেন মোদী।

তৃণমূলের দুর্গে হানা বিজেপির
বাংলায় দুর্গ রক্ষা করা তৃণমূলের কাছে চ্যালেঞ্জ। তেমনিই নিজেদের শক্তি বাড়িয়ে তৃণমূলের কাছে থেকে আসন ছিনিয়ে নেওয়া চ্যালেঞ্জ বিজেপির। আর তার জন্যই এ রাজ্যে বারেবারে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি সূত্র জানা গেছে সপ্তম পর্ব নির্বাচনের আগে ফের আসছেন তিনি।

মোদীর রেকর্ড সভা বাংলায়
এখন পর্যন্ত যে তালিকা প্রকাশ হয়েছে মোদীর সভার, তাতে স্পষ্ট পশ্চিমবঙ্গে মোট ১৯টি সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী। অন্য কোনও রাজ্যে তিনি এত সভা করেননি। এমনকী উত্তরপ্রদেশেও নয়, নয় গুজরাটেও। পশ্চিমবঙ্গে বিশেষ নজর যে পড়েছে বিজেপি, তা এউ পরিসংখ্যানেই স্পষ্ট।

মিথ ভাঙাই লক্ষ্য মিশন ১৯-এ
২০১৪ সালে মোদী ঝড় উঠেছিল, সেই ঝড়ে স্রেফ উড়ে গিয়েছিল কংগ্রেস। বিরোধী কোনও দলই সে অর্থে দাঁত ফোটাতে পারেনি, একমাত্র তৃণমূল কংগ্রেস ছিল ব্যতিক্রম। এবার তিনি সেই মিথ ভেঙে দিতে তৎপর। তৃণমূলের গড় থেকে আসন ছিনিয়ে শূন্যস্থান পূরণ করতে চাইছেন মোদী।

মোদীরাজ্য নয় মমতার বাংলা
এবার উত্তরপ্রদেশ বা গুজরাট, কিংবা গো-বলয়ের অন্যান্য রাজ্যগুলিতে বিরোধীদের হোয়াইট ওয়াশ করার ক্ষমতা নেই বিজেপির। বরং বিরোধীরা এইসব রাজ্যে তুলনামূলক ভালো ফল করতে পারে, তাই লোকসভার শুরু থেকে বিজেপির লক্ষ্য পূর্ব ও উত্তর-পূর্ব ভারত। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও ওড়িশায় পদ্ম ফোটানোই প্রাথমিক লক্ষ্য মোদী-শাহদের।

পদ্মফুল ফোটানোর দায়িত্বে মোদী
পশ্চিমবঙ্গে পদ্মফুল ফোটানোর দায়িত্ব যে মোদী নিজে হাতে তুলে নিয়েছেন, তা বলাই বাহুল্য। শেষ দু-দফার ভোটে তিনবার এ রাজ্য আসছেম নরেন্দ্র মোদী। তিনি মোট ছ-টি সভা করবেন। ষষ্ঠ দফার ভোটগ্রহণের আগে বৃহস্পতিবার পুরুলিয়া ও বাঁকুড়ায় সভা হবে মোদির। সাত দিন পর ১৫ মে তিনি বসিরহাট ও ডায়মন্ড হারবারে সভা করবেন। পরদিন দমদম ও মথুরাপুরে সভা করার কথা তাঁর। এখন পর্যন্ত বাংলায় মোদীর ১৩টি সভা হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications