দিলীপকে দরাজ সার্টিফিকেট! ভোট পরবর্তী কোন সম্ভাবনাকে উস্কে দিলেন প্রধানমন্ত্রী মোদী

দিলীপকে দরাজ সার্টিফিকেট! ভোট পরবর্তী কোন সম্ভাবনাকে উস্কে দিলেন প্রধানমন্ত্রী মোদী

দিলীপ ঘোষ একদিন আগেই সঙ্ঘ-নীতির কথা বলে একুশের ভোটের আগে বিশেষ বার্তা দিতে চেয়েছিলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন- নেশন ফার্স্ট, পার্টি সেকেন্ড, সেলফ লাস্ট। এরপরই দিলীপ ঘোষকে দরাজ সার্টিফিকেট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়ে মোদী বুঝিয়ে দিলেন একুশের নির্বাচনে দিলীপ ঘোষের গুরুত্ব।

বাংলায় এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কে

বাংলায় এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কে

বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সম্মুখ সমরে নেমেছে বিজেপির। এবার তৃণমূল সরকারকে উৎখাত করে বাংলা্য় প্রকৃত পরিবর্তন আনার স্বপ্নে বিভোর মোদী অ্যান্ড কোং। কিন্তু বাংলায় এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প খুঁজে পায়নি বিজেপি। তাই কাউকেই মুখ করে এবার নির্বাচনে নামছে না পদ্মশিবির।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রশংসায় মোদী

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রশংসায় মোদী

কিন্তু ভোটের মুখে বাংলায় নির্বাচনী জনসভায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রশংসা করলেন, তাতে ভোট পরবর্তী সময়ে বঙ্গ বিজেপির মুখ তিনিই তা একপ্রকার নিশ্চিত। অমিত শাহ বলে গিয়েছেন ভূমিপুত্রই হবেন মুখ্যমন্ত্রী। এবং মুকল রায়ও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দিলীপ ঘোষকে এগিয়ে রেখেছিলেন।

মোদীজির মুখে প্রশংসা শুনে অভিভূত দিলীপ ঘোষ

মোদীজির মুখে প্রশংসা শুনে অভিভূত দিলীপ ঘোষ

শনিবার খড়গপুরের বিজেপি প্রার্থী অভিনেতা হিরণের সমর্থনে নির্বাচনী জনসভার মঞ্চেই দিলীপ ঘোষকে দরাজ সার্টিফিকেট দিলেন। প্রধানমন্ত্রী বলেন, দিলীপ ঘোষের মতো নেতা পাওয়া গর্বের বিষয়। দিলীপ ঘোষের উপর প্রাণঘাতী হামলা হয়েছে, তাতে্ও ভয় পাননি দিলীপ ঘোষ। মোদীজির মুখে এই প্রশংসা শুনে অভিভূত দিলীপ বলেন, মোদীজির মুখে এই কথা শোনাও সৌভাগ্যের। আমার দায়িত্ব আরও বেড়ে গেল।

বিক্ষুব্ধদের এক হয়ে লড়াইয়ের মন্ত্র বিলোন দিলীপ

বিক্ষুব্ধদের এক হয়ে লড়াইয়ের মন্ত্র বিলোন দিলীপ

এবার নবান্ন দখলকে পাখির চোখ করেছে বিজেপি। এই লড়াইয়ে মুকুল রায়কে প্রার্থী করা হলেও কিংবা বহু সাংসদকে প্রার্থী করা হলেও দিলীপ ঘোষকে প্রার্থী করা হয়নি। দিলীপ ঘোষের উপরে রাজ্যজুড়ে প্রচারের দায়িত্ব পড়েছে। এই পরিস্থিতিতে দিলীপ ঘোষ তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছিলেন। নিজেকে দৃষ্টান্ত করে বিক্ষুব্ধদের এক হয়ে লড়াইয়ের মন্ত্র বিলিয়েছিলেন।

দিলীপ ঘোষ কি তবে ভোট-পরবর্তী বঙ্গ বিজেপির মুখ

দিলীপ ঘোষ কি তবে ভোট-পরবর্তী বঙ্গ বিজেপির মুখ

তারপর মোদীর প্রশংসা কিন্তু অন্য খাতে বইয়ে দিয়েছে দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎকে। দিলীপ ঘোষ ভোট পরবর্তী বঙ্গ বিজেপির মুখ হতে চলেছেন বলে, এমন ইঙ্গিত কিন্তু মোদী-ভাষ্যে লুকিয়ে রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মোদীর মুখে কোন নেতা সম্পর্কে এতটা ভূয়সী প্রশংসা শুনতে এ যাবৎকাল দেখা যায়নি।

বিজেপি ক্ষমতায় এলে ‘ভূমিপুত্র’ই হবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপি ক্ষমতায় এলে ‘ভূমিপুত্র’ই হবেন বাংলার মুখ্যমন্ত্রী

এখনও পর্যন্ত কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেনি বিজেপি। মোদী-শাহরা শুধু বলেছেন বিজেপি ক্ষমতায় এলে কোনও ভূমিপুত্রই হবেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি কে তা নিয়ে জল্পনা চলছে দীর্ঘদিন ধরে। সম্প্রতি মুকুল রায়-সহ বেশ কয়েকজনের মুখে শোনা গিয়েছে দিলীপের নাম। এছাড়া শুভেন্দু অধিকারী থেকে মিঠুন চক্রবর্তী, সৌরভ গঙ্গোপাধ্যায়, মঠের এক স্বামীজি, বাবুল সুপ্রিয়, তথাগত রায়, মুকুল রায়ের মতো বহু নেতার নামই আলোচনা হয়েছে।

দিলীপ ঘোষ অন্য অনেকের থেকে এগিয়ে থাকবেন

দিলীপ ঘোষ অন্য অনেকের থেকে এগিয়ে থাকবেন

রাজনৈতিক মহলের একাংশের কথায়, দিলীপ ঘোষের নেতৃত্বে বাংলায় বিজেপি চ্যালেঞ্জের জায়গায় চলে এসেছে। গত বিধানসভায় তিনটি আসন থেকে শাসকদলকে উৎখাতের চ্যালেঞ্জ দেওয়ার মতো পর্যায়ে চলে আসা মুখের কথা নয়। তারপর ২০১৯-এ দিলীপ ঘোষের সভাপতিত্বে বাংলা থেকে ১৮ আসনে জয় পেয়েছে বিজেপি। তাই দিলীপ ঘোষ যে অন্য অনেকের থেকে এগিয়ে থাকবে, তা বলাই যায়।

প্রার্থী তালিকা প্রকাশের পর বিজেপির ক্ষোভ প্রশমনে

প্রার্থী তালিকা প্রকাশের পর বিজেপির ক্ষোভ প্রশমনে

অন্য একাংশ মনে করছে, প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই বিজেপিতে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে। অনেক নেতা বিদ্রোহ করে বসেছেন। এমনকী দিলীপ ঘোষকে প্রার্থী করা হয়নি। অনেকে তাই তিতিবিরক্ত। দিলীপ ঘোষও নব্য তৃণমূলীদের এতখানি গুরুত্ব দেওয়া মানতে পারেননি। তাই তিনি সোশ্যাল মিডিয়ায় সঙ্ঘ-শিক্ষার তিন মন্ত্র- 'নেশন ফার্স্ট, পার্টি সেকেন্ড, সেলফ লাস্ট' শেয়ার করেছেন। তাই ক্ষোভ সামলাতেই মোদী ওমন ভূয়সী প্রশংসা করতে পারেন বলে মনে করছেন অনেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+