মোদী কি মমতার ডাকে সাড়া দিয়ে আসবেন বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে, বাধ সাধছে বিজেপি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি উপস্থিত হবেন বাংলার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে? তাঁর উপস্থিতি নিয়ে সংশয় রয়েছে। প্রধানমন্ত্রী নিজে আমন্ত্রণ রক্ষা করতে আগ্রহী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি উপস্থিত হবেন বাংলার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে? তাঁর উপস্থিতি নিয়ে সংশয় রয়েছে। প্রধানমন্ত্রী নিজে আমন্ত্রণ রক্ষা করতে আগ্রহী। কিন্তু তাঁর দল বিজেপি চাইছে না, প্রধানমন্ত্রী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসুন। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাই চাইছেন না পশ্চিমবঙ্গের শিল্প সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসুন।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে আহ্বান জানিয়েছিলেন কলকাতায় বিশ্ববঙ্গে সম্মেলনে প্রধান অতিথির আলন অলঙ্কৃত করার জন্য। প্রধানমন্ত্রী তাঁকে কথা দিয়েছিলেন, তিনি বেঙ্গল সামিটে অংশ নেবেন। কিন্তু এখন তাঁর দল বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বঙ্গ সফর নিয়ে আপত্তি জানানো হচ্ছে।
বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব মনে করছে, বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি বাংলায় আসেন শিল্প সম্মেলনে অংশ নেন, তবে তা বিজেপির পক্ষ অস্বস্তির হবে। রাজ্য সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গে বাণিজ্য সম্মেলনের আসর বসছে। সেখানে যদি প্রধানমন্ত্রী আসেন তবে দলের পক্ষে তা অস্বস্তিদায়ক হবে। সেই কারণেই বিজেপি চাইছে না প্রধানমন্ত্রী বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে আসুন।
শুধু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বই নয়, বিজেপির রাজ্য নেতৃত্বও চাইছে না মোদী আসুন বাংলায়, আর অংশ নিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেঙ্গল সামিটে। রাজ্য নেতৃত্বের একাংশের চূড়ান্ত আপত্তি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণ নিয়ে। সম্প্রতি রাজ্য নেতৃত্বের আপত্তিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ বাতিল হয়েছে। সেই মতো এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণও বাতিল হয়ে যেতে পারে।
আগামী ২০ এপ্রিল কলকাতায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হচ্ছে। কলকাতায় রাজ্য সরকারের উদ্যোগে সেই বেঙ্গল সামিটে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা লকডাউনের কারণে গত দুবার কলকাতায় বিশ্ব বঙ্গে সম্মেসলনের আসর বসেনি। তৃণমূল কংগ্রেস ২০২১-এ বিপুল জয় পেয়ে ক্ষমতায় আসার পর এবার প্রথম বিশ্ব বঙ্ সম্মেলন করছে। আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় চমক দিতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এনে।
বাংলার মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়েছে কোভিড পরিস্থিতি কাটিয়ে শিল্প সম্মেলন করার। দেশের শিল্পমহলও উদ্যোগী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে দেশের প্রথমসারির অধিকাংশ শিল্পোজদযোগী এই সম্মেলনে অংশ নেবেন বলে জানিয়েছেন। মুকেশ আম্বানি থেকে শুরু করে গৌতম আদানিরও উপস্থিত থাকার কথা। সম্মেলনে যোগ দেবেন দেশ ও বিদেশের বহু শিল্পসংস্থা ও শিল্পকর্তারা। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি বিশেষ গুরুত্বপূর্ণ হত। কিন্তু তাঁর উপস্থিত নিয়ে সংশয় রয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications