কংগ্রেসের মতো বাজেট নিয়ে নাটক করে না বিজেপি, কৃষি-ঋণ মকুব-তত্ত্বে খোঁচা মোদীর
শুক্রবার লোকসভা নির্বাচনের আগে মনমোহিনী বাজেট করে চমকে দিয়েছে মোদীর দল। শনিবার বাংলার সভা থেকে সেই বাজেটের সুফল উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোঁচা দিলেন কংগ্রেসকে।
শুক্রবার লোকসভা নির্বাচনের আগে মনমোহিনী বাজেট করে চমকে দিয়েছে মোদীর দল। শনিবার বাংলার সভা থেকে সেই বাজেটের সুফল উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোঁচা দিলেন কংগ্রেসকে। তিনি কংগ্রেসকে একহাত নিয়ে বলেন, কংগ্রেসের মতো আমরা নাটক করি না। এতদিন কংগ্রেস বাজেট নিয়ে নাটক করে এসেছে।
আর আমরা বাজেট করলাম সাধারণ মানুষের স্বার্থে। প্রধানমন্ত্রী মোদী লোকসভা নির্বাচনের আগে এই বাজেটকে ট্রেলার বলে উল্লেখ করেন। তাঁর কথায়, এবার ভোটে ক্ষমতায় ফিরব আমরাই। আর তারপর যে বাজেট হবে, তা তাক লাগিয়ে দেবে। সেই বাজেটে থাকবে নতুন ভারত গড়ার কথা।

এদিন কংগ্রেসকে নিশানা করে নরেন্দ্র মোদী বলেন, কংগ্রেস ১০ বছর অন্তর অন্তর কৃষি ঋণ মকুবের কথা বলে। আর আমরা কৃষকদের হাতে তুলে দিয়েছি তোফা। দেশের ১২ কোটি কৃষক এর ফলে সুবিধা পাবেন। তাঁর সরকার এবার বাজেটে কৃষকদের ৬ হাজার টাকা করে প্রতি বছরে দেওয়ার কথা ঘোষণা করেছে।
বাজেটে কৃষকদের এই টাকা দেওয়াকেই কটাক্ষ করেছে কংগ্রেস। রাহুল গান্ধী টুইট করে তিনি জানান, মোদী সরকার কৃষকদের অপমান করেছে। দৈনিক ১৭ টাকা করে কৃষকদের হাতে তুলে দেওয়া তাঁদের অপমান ছাড়া কিছু নয়। কংগ্রেস-সহ বিরোধীদের অভিযোগ, লোকসভা ভোটের আগে গিমিকের বাজেট করেছে মোদী সরকার।
তারাপর এদিন বাংলার সভা থেকে কংগ্রেসকে এক হাত নেন নরেন্দ্র মোদী। কংগ্রেস আমলে কৃষি ঋণ মকুবের প্রসঙ্গে তুলে ধরে কটাক্ষ করেন কংগ্রেসকে। ১০ বছর আগে কংগ্রেস সরকারের কৃষি ঋণ মকুবকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তিনি স্পষ করে দেন, ভোটোর পর তাঁর সরকরা ফের স্বপ্নের বাজেট উপহার দেবে।












Click it and Unblock the Notifications