মতুয়া-মহলে সূচাগ্র মেদিনীও ছাড়বে না তৃণমূল-বিজেপি, মোদীর সভা ঘিরে উত্তেজনা চরমে

কেউ কাউকে সূচাগ্র মেদিনীও ছাড়তে রাজি নয়। মোদী আসছে ঠাকুরনগরে। মতুয়া ভোটের লক্ষ্যে মতুয়া মহাসংঘের দরজায় কড়া নাড়তে আসছেন তিনি।কেউ কাউকে সূচাগ্র মেদিনীও ছাড়তে রাজি নয়। মোদী আসছে ঠাকুরনগরে।

কেউ কাউকে সূচাগ্র মেদিনীও ছাড়তে রাজি নয়। মোদী আসছে ঠাকুরনগরে। মতুয়া ভোটের লক্ষ্যে মতুয়া মহাসংঘের দরজায় কড়া নাড়তে আসছেন তিনি। তাঁর সভাকে ঘিরে মঞ্চ বাঁধা, হেলিপ্যাড তৈরি সব কাজ সারা। এখন শুধু অপেক্ষা কখন তাঁর পা পড়ে ঠাকুরনগরের মাটিতে। পাশাপাশি তৃণমূলও প্রস্তুত, মোদীকে যোগ্য জবাব দিতে।

মতুয়া-মহলে সূচাগ্র মেদিনীও ছাড়বে না তৃণমূল-বিজেপি, মোদীর সভা ঘিরে উত্তেজনা চরমে

শুক্রবারই মোদী বিরোধী মিছিলে উত্তপ্ত হয়ে উঠল ঠাকুরনগর। কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থক মিছিল করে আওয়াজ তুললেন মোদী দূর হটো। এনআরসি মানছি না মানব না স্লোগানও উঠল। ঠাকুরনগর স্টেশন থেকে মিছিল শুরু হয়ে এল ঠাকুরনগরের মেলার ময়দান পর্যন্ত। তারপর একইসঙ্গে মেলার মাঠে ক্রিকেট খেলার অনুষ্ঠান, পাশেই মোদীর সভার সহাবস্থান ঠাকুরনগরে। উত্তেজনাও তুঙ্গে।

এদিনের মিছিল হয় সাংসদ মমতাবালা ঠাকুরের নেতৃত্বে, অন্যদিকে ঠাকুরবাড়িরই আর এক সদস্য শান্তনু ঠাকুরের নেতৃত্বে মোদীর সভার প্রস্তুতি চলছে। তৃণমূল সাংসদ বলেন, শুধুমাত্র মোদীকে দেখার জন্যই লোক আসবে, প্রধানমন্ত্রীর আসা নিয়ে কোনও হেলদোল নেই মতুয়াদের মধ্যে। মিথ্যা গুজব রটিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

বিজেপি নেতা শান্তনু ঠাকুর বলেন, মতুয়াদের ডাকেই প্রধানমন্ত্রী আসছেন। মতুয়াদের নিয়ে তিনি ইতিবাচক বার্তা দিতে আসছেন। এদিন মোদীর সভার নিরাপত্তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি বিজেপি নেতা মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয় সভাস্থল পরিদর্শন করেন। আকাশে হেলিকপ্টারের মহড়াও হয়।

শনিবারই মোদী সভা করবেন ঠাকুরনগরের পাশাপাশি দুর্গাপুরেও। একইদিনে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও আসছেন বাংলায়। তিনি উত্তরবঙ্গে দুটি সভা করবেন। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর চারটি সভা ঘিরে বাংলা উত্তাল হতে শুরু করেছে। রথযাত্রার অনুমতি মেলেনি এখন স্রেফ সভা দিয়ে বঙ্গ বিজেপির কর্মীদের চাঙ্গা করতে চাইছে রাজ্য নেতৃত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+