Narendra Modi: 'পশ্চিমবঙ্গেই সর্বাধিক আসন পাবে বিজেপি', কলকাতা সফরের আগে আত্মবিশ্বাসী মোদী
আজ শেষ দফার ভোটে কলকাতায় মেগা ব়্যালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগে সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদী দাবি করেছেন পশ্চিমবঙ্গেই সবচেয়ে ভাল ফল করবে বিজেপি। গোটা দেশে সব রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গেই সর্বাধিক আসন পাবে বিজেপি।
এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী দুর্নীতি ইস্যুতেও সরব হয়েছেন। তিনি বলেছেন, দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী বিজেপি। সেকারণে এজেন্সি একের পর এক তদন্ত করে চলেছে। আগেও ইডি-সিবিআই তদন্ত চালাত এখন বড় বড় নেতাদের কীর্তি ফাঁস হয়ে যাচ্ছে বলে সহ্য করতে পারছেন না বিরোধীরা। প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যে নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন তৃতীয়বার বিজেপি ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ আরও কড়া হবে। অর্থাৎ এজেন্সির তৎপরতা যে আরও বাড়বে তার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

আজ শহরে মেগা ইভেন্ট প্রধানমন্ত্রী মোদীর। শেষ দফার নির্বাচনের আগে মেগা ব়্যালি করবেন প্রধানমন্ত্রী মোদী। তার আগে বাংলাকে নিয়ে মোদীর এই বিশেষ বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তিনি দাবি করেছেন বাংলা এবারে নির্বাচনে বিজেপির বেস্ট পারফর্মিং রাজ্য হবে। রাজ্যে প্রচারে এসে অমিত শাহ দাবি করেছিলেন ৩৪টি আসন পাবে বিজেপি।
প্রসঙ্গত উল্লেখ্য গত লোকসভা নির্বাচনে রাজ্যে ১৮টি আসন পেয়েছিল বিজেপি। যথেষ্ট ভাল ফলাফল হয়েছিল। উত্তরবঙ্গ এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ভাল ফল করেছিল বিজেপি। আসানসোল থেকে শুরু করে উত্তরবঙ্গ পুরোটা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় ভাল ফল করেছিল বিজেপি। কিন্তু একুশের বিধানসভা ভোটে আবার এই সব জায়গায় মুখ থুবড়ে পড়ে বিজেপি।
আজ শ্যামবাজারে মেগা রোড শো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সারদা মায়ের বাসভবনেও যাবেন প্রধানমন্ত্রী মোদী। কলকাতার ভোটের আগে আবারও একবার বাঙালির সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টা মোদীর। তবে রোড শোয়ের জন্য গুজরাত থেকে বিশেষ গাড়ি িনয়ে আসা হয়েছে প্রধানমন্ত্রীর জন্য। সেই গাড়িতে করেই রোড শো করবেন তিনি। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে এই রোড শো করবেন তিনি।
তাপস রায় ভোটের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধের জেরেই তাঁর এই দলবদল বলে মনে করছে রাজনৈতিক মহল। হতকাল উত্তর কলকাতার সভা থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাপস রায়কে নিশানা করে বলেছেন ইডি-সিবিআইয়ের ভয়ে দল বদল করেছে।












Click it and Unblock the Notifications