'মোদী সঠিক ইংরেজিই বলতে পারেন না'! তোপ দেগে আর কী বললেন মমতা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বহু সভাতেই তোপ দেগেছেন। কিন্তু বৃহস্পতিবারের নদিয়ার সভায় এক অভিনব প্রসঙ্গ তুলে মোদীর বিরুদ্ধে আক্রমণ শানাতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বহু সভাতেই তোপ দেগেছেন। কিন্তু বৃহস্পতিবারের নদিয়ার সভায় এক অভিনব প্রসঙ্গ তুলে মোদীর বিরুদ্ধে আক্রমণ শানাতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবারের ইস্যু রাজনৈতিক তরজা বা দোষারোপ পাল্টা দোষারোপের পালা নয় , এবার ' ইংরেজি' বলতে পারা নিয়ে নরেন্দ্র মোদীকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের সভায় বলেন, 'উনি (নরেন্দ্র মোদী) এত সব বক্তৃতা দেন। কিন্তু উনি তো এক বর্ণ ইংরেজি বলতে পারেন না। তাই বক্তৃতা দেওয়ার সময় টেলিপ্রম্পটার দেখে ইংরেজি বলেন। মিডিয়া এটা জানে ভালোমতোই। ...আমরা জানি। আপনি স্ক্রিনের দিকে তাকাচ্ছেন, বক্তব্যটা দেখছেন আর গড়গড় করে পড়ে যাচ্ছেন... এটাই টেলিপ্রম্পটার। আমরা কিন্তু এইসব ব্যবহার করি না' ।
উল্লেখ্য বৃহস্পতিবার নদিয়ার সভা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় সাপ ঘোষণা করেন যে, কোনও মতেই কেন্দ্রেয় আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে থাকবে না রাজ্য সরকার। পাশাপাশি কেন্দ্রিয় সরকারের আয়ুষ্মান ভারত স্বাস্থ্যবিমার বিভিন্ন ক্ষেত্রে 'পদ্মফুল' এর লোগো ব্যবহার করারও প্রতিবাদ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications