উদ্বিগ্ন মোদীর ফোন মমতাকে, রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকেই দুষলেন প্রশাসনিক প্রধান
ভয়াবহ রাজ্যের বন্যা পরিস্থিতি। আরামবাগের খানাকুল সহ বিস্তির্ন এলাকা জলের নীচে। জলবন্দি অবস্থায় আটকে রয়েছেন বহু মানুষ। এই মুহূর্তে কেউ ঠাই নিয়েছেন বাড়ির ছাদে আবার কেউ ত্রাণ শিবিরে আটকে রয়েছেন। বানভাসী মানুষের দাবি,
ভয়াবহ রাজ্যের বন্যা পরিস্থিতি। আরামবাগের খানাকুল সহ বিস্তির্ন এলাকা জলের নীচে। জলবন্দি অবস্থায় আটকে রয়েছেন বহু মানুষ। এই মুহূর্তে কেউ ঠাই নিয়েছেন বাড়ির ছাদে আবার কেউ ত্রাণ শিবিরে আটকে রয়েছেন। বানভাসী মানুষের দাবি, এমন ভয়ঙ্কর বন্যা নাকি তাঁরা দেখেননি।

এই অবস্থায় আজ বন্যা বিধ্বস্ত এলাকা সরজমিনে খতিয়ে দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে জানা যাচ্ছে, আবহাওয়ার অবস্থা এতটাই খারাপ যে কপ্টারে বন্যা বিধ্বস্ত এলাকাতে যেতে পারছেন না তিনি। ফলে কলকাতা থেকে সড়কপথেই রওনা হয়েছেন।
অন্যদিকে রাজ্যের বিধ্বংসী বন্যা রূপ দেখে উদ্বিগ্ন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা যাচ্ছে, বুধবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন তিনি। দীর্ঘক্ষণ রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানের সঙ্গে মোদীর কথা হয়েছে বলে জানা গিয়েছে।
জানা যাচ্ছে, এই পরিস্থিতিতে রাজ্যের পাশে থাকার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন প্রধানমন্ত্রীকে। শুধু তাই নয়, আর্থিক ভাবেও কেন্দ্র রাজ্যকে সাহায্য করবে বলে কথা দিয়েছেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, এই ফোনালাপে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী জানিয়েছেন তিনি বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন।
তা শুনে প্রধানমন্ত্রী মমতাকে জানিয়েছেন, এলাকা ঘিরে দেখে বিস্তারিত রিপোর্ট তৈরি করে কেন্দ্রকে তা জমা দিতে। সবদিক খতিয়ে দেখার পর রাজ্যেকে সবরকম ভাবে সাহায্য করা হবে ওলে জানিয়েছেন।
অন্যদিকে প্রধানমন্ত্রীর কাছে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, দিনের পর দিন ডিভিসি জলাধারের পলি পরিষ্কার করে না। সরাসরি ম্যান মেড বন্যার অভিযোগ প্রধানমন্ত্রীর কাছে মমতার।
পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে মমতার দাবি, 'পলি পরিষ্কার করলে ডিভিসির ৩টি জলাধারে অতিরিক্ত ২ লক্ষ কিউসেক জল ধরত, পলি পরিষ্কার করলে আর অতিরিক্ত জল ছাড়তে হত না'। শুধু তাই নয়, '৫৪ হাজার কিউসেক জল ছাড়ব বলে ডিভিসি ২ লক্ষ কিউসেক জল ছেড়েছে' বলেও প্রধানমন্ত্রীর কাছে একরাশ ক্ষোভ উগরে দেন মমতা।
পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস প্রধানমন্ত্রীর।
অন্যদিকে, আজ একাধিক জায়গাতে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। বেশ কয়েকটি জায়গাতে জল আরও বেড়েছে। এদিকে আবহাওয়া অফিসের পূর্বাভাস আরও বৃষ্টির পরিমাণ বাড়বে। ফলে পরিস্থিতি আরও খারাপ বলে আশঙ্কা। এই অবস্থাতে সড়ক পথে রওনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যে হাওড়ার আমতাতে পৌঁছে গিয়েছেন তিনি। সেখানে বন্যা বিধ্বস্ত এলাকা ঘুরে দেখবেন। এরপর নবান্নে ফিরে এসে বৈঠক করবেন। তবে খানাকুল সহ একাধিক জায়গাতে সম্ভবত আজ যাচ্ছেন না।












Click it and Unblock the Notifications