চা-ওয়ালাকে ভয় পেয়েছেন দিদি! মাটির বদনাম করেছে তৃণমূল, চৌকিদার ছাড়বে না
চা-ওয়ালাকে কেন এত ভয় দিদির? জলপাইগুড়ির সভা থেকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় তথা উত্তরবঙ্গে আইনশৃঙ্খলা বলে কিছু নেই।
চা-ওয়ালাকে কেন এত ভয় দিদির? জলপাইগুড়ির সভা থেকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় তথা উত্তরবঙ্গে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। তৃণমূল জমানায় বাংলায় সংস্কৃতি নষ্ট হচ্ছে। বাম আমল থেকে তৃণমূলের আমল বাংলার হাল দিনের পর দিন খারাপ হয়েছে। বামেদের মতো খুনের রাজনীতি করছে তৃণমূল?

দিদি এখন দিল্লি যাওয়ার কথা বলছেন। কিন্তু তাঁর রাজ্যের হাল খুবই খারাপ। সিন্ডিকেট রাজে নাজেহাল বাংলা। তাই ত্রিপুরায় যা হয়েছে, এ রাজ্যেও তাই হবে। তার কারণ মাটির বদনাম করেছে তৃণমূল। পশ্চিমবঙ্গের এমন মুখ্যমন্ত্রী যাঁরা সাধারণ মানুষের টাকা লুটেছে, তাঁদের বাঁচাতে তৎপর হচ্ছেন। তাঁদেরে জন্য সত্যাগ্রহ করছেন।
গান্ধীজি বিশ্বের সবথেকে বড় অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে সত্যাগ্রহ করেছিলেন। নেতাজি দেশকে স্বাধীন করার জন্য বিদেশে থেকে আন্দোলন গড়ে তুলেছিলেন। আর বাংলার মুখ্যমন্ত্রী সত্যাগ্রহের নামে লুটেরাদের বাঁচাতে নেমেছেন। বাংলার মানুষ তা মেনে নেবে না। চিটফান্ড-কাণ্ডের তদন্তে দিদি এত উদ্বিগ্ন কেন?
মোদী অভিযোগ করেন, দিদির রাজ্যে এখন অন্যের দাদাগিরি চলছে। জগাই-মাধাই এখানে দাদাগিরি চালাচ্ছে। আর দিদি সেই দাদাগিরিকে প্রশ্ন দিচ্ছেন। তাই বাংলায় পরিবর্তন জরুরি, এবারই সেই পরিবর্তন আনতে হবে। ধমকে লাভ নেই বিজেপি ভয় পায় না, বিজেপি সুশাসন আনবেই বাংলায়। চৌকিদার কাউকে ছাড়বে না।












Click it and Unblock the Notifications