Cyclone Dana: মোদীর নজরে সাইক্লোন দানা, নবান্নে রাত জাগছেন মমতা! পুরসভায় ছাদে মেয়র ফিরহাদ

Pm Modi-Mamata Banerjee on Cyclone Dana: বিপর্যয়ের আশঙ্কায় প্রহর গুণছে বাংলা। ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে সাইক্লোন দেনা। হাওয়া অফিস জানাচ্ছে, পারাদ্বীপ থেকে প্রায় ৪০ কিমি দূরে এই মুহূর্তে অবস্থান করছে ঘুর্ণিঝড় দেনা। শুধু তাই নয়, ওডিশার ধামারা থেকে ৬০ কিমি দক্ষিণ দক্ষিণ-পূর্ব এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ১৭০ কিমি দক্ষিণ-পশ্চিমে সাইক্লোনের অবস্থান বলেও জানানো হয়েছে।

মধ্যরাত কিংবা শুক্রবার রাতে ওডিশার ভিতর কনিকা (Bhitarkanika) এবং ধামারাতে (Dhamra) সাইক্লোন দানা আছড়ে পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস (Pm Modi-Mamata Banerjee on Cyclone Dana)। এর প্রভাব পুরী থেকে বাংলার সাগরদ্বীপ পর্যন্ত থাকবে বলে জানা যাচ্ছে।

Mamata banerjee and narendra modi

শুধু তাই ল্যান্ডফলের সময় ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে ওডিশা এবং বাংলায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরন মাঝির (Odisha Chief Minister Mohan Charan Majhi) সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। সাইক্লোন প্রস্তুতি কেমন তা সম্পূর্ণ খোঁজখবর নিয়েছেন বলে খবর।

শুধু তাই নয়, নিচু এলাকা থেকে মানুষকে সরানো থেকে শুরু করে এনডিআরএফ এবং ওডিশা বিপর্যয় মোকাবিলা বাহিনীকে কীভাবে কোথায় মোতায়েন করা হয়েছে সেই সমস্ত বিষয়েও মুখ্যমন্ত্রী মোহন চরন মাঝির সঙ্গে প্রধানমন্ত্রী দীর্ঘ আলোচনা করেছেন বলে জানা যাচ্ছে। যা খবর, সাইক্লোন দানার পরিস্থিতির উপর কড়া মনিটরিং প্রধানমন্ত্রী রাখছেন বলে খবর।

অন্যদিকে নবান্নে রাত জাগছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Cyclone Dana) । বিকেলেই নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

সেখানেই জানান, আজ রাতে নবান্নেই থাকবেন। মুখ্যমন্ত্রীর কথায়, মানুষের জীবন হল সবচেয়ে দামি। মানুষের জীবন রক্ষা করতে হবে। সবাই মিলে কাজ করার কথাও জানান তিনি। অন্যদিকে কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ এবং বিদ্যুৎ দফতরও কন্ট্রোল রুম খুলেছে। পুরসভায় রাত জাগছেন খোদ মেয়র ফিরহাদ হাকিমও। রাতে কলকাতার আকাশের পরিস্থিতি দেখতে কলকাতা পুরসভার ছাদে উঠে পড়ে তিনি।

আবহাওয়াবিদ জি সি দেবনাথ (G C Debnath, Weather Expert) জানিয়েছেন, একেবারে মধ্যরাত থেকে সকালের মধ্যে ল্যান্ডফল হবে ঝড়ের। কলকাতায় প্রভাব পড়বে। যার ফলে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+