আত্মনির্ভর, উন্নত বাংলা গড়ে তোলার অঙ্গীকার প্রধানমন্ত্রীর, কৃষ্ণনগরে সরকারি প্রকল্পের উদ্বোধন-শিলান্যাসে মোদী

বাংলার উন্নতিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এদিন কৃষ্ণনগর থেকে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সাত হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পরে এদিনও ১৫ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কথা জানান। বাংলার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী রয়েছেন বলেও জানান তিনি।

সম্ভাবনা থাকলেও বাংলা পিছনে পড়ে গিয়েছিল বলে এদিন মন্তব্য করেন তিনি। পশ্চিমবঙ্গকে বিকশিত রাজ্যে পরিণত করতে আরেকটি পদক্ষেপ বলেও মন্তব্য করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, ফারাক্কা থেকে রায়গঞ্জ পর্যন্ত হাইওয়ে তৈরি করা হয়েছে। মোদী জমানায় পশ্চিমবঙ্গে উন্নয়নের দরজা খুলে গিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষ্ণনগর থেকে প্রায় পনেরো হাজার কোটি টাকার রাজ্যের একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এর মধ্যে রয়েছে পুরুলিয়ার রঘুনাথপুরের তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উদ্বোধন করেন। ফরাকা থেকে রায়গঞ্জ পর্যন্ত চার লেনের জাতীয় সড়কের উদ্বোধনও করেন। আজিমগঞ্জ-মুর্শিদাবাদ রেল প্রকল্পের উদ্বোধনও করেন তিনি। তিনি বলেছেন, রঘুনাথপুরে তাপবিদ্যুৎ প্রকল্পে এগারো হাজার কোটি টাকা বিনিয়োগ হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ও শনিবার মিলিয়ে রাজ্যের জন্য বাইশ হাজার কোটি টাকার সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। শুক্রবার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পরে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, বাংলায় রেলের উন্নয়ন এমন হওয়া দরকার যেমনটা অন্য রাজ্যে রয়েছে। তিনি বলেছিলেন, বিকশিত ভারত গড়ার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, সেখানে গরিব, মহিলা ও যুবদের সব থেকে বড় ভূমিকা থাকবে।

তিনি বলেছিলেন, পশ্চিম মেদিনীপুরে এলপিজি বটলিং প্যাল্ট চালু হলে কর্মসংস্থান হবে। রেলের উন্নয়ন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে বরাদ্দ আগের তুলনায় তিনগুণ বেড়েছে। তিনি অভিযোগ করেছিলেন, গত ১০ বছরে বাংলায় অনেক রেলের প্রকল্প আটকে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+