বাংলা ও অসমকে জুড়ে মোদী উপহার দিচ্ছেন বন্দে ভারত স্লিপার, উদ্বোধনের দিন চূড়ান্ত
হাওড়া ও কামাক্ষ্যার মধ্যে এবার চলবে বন্দে ভারত স্লিপার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৭ জানুয়ারি এই ট্রেনের উদ্বোধন করবেন।
একই দিনে তিনি মালদহ থেকে কামাক্ষ্যা পর্যন্ত অমৃত ভারত এক্সপ্রেসেরও সূচনা করবেন ও একটি জনসভায় ভাষণ দেবেন।

পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য আজ এ কথা জানিয়ে বলেন, এই ট্রেনগুলি চালু হলে উত্তরবঙ্গ অঞ্চলের যোগাযোগে ব্যাপক উন্নতি ঘটবে।
এদিন শমীক অভিযোগ করেন, তৃণমূল সরকারের বারবার প্রতিশ্রুতি ও উত্তরকন্যার প্রশাসনিক ঘোষণা সত্ত্বেও উত্তরবঙ্গের জেলাগুলির পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় উন্নতি হয়নি। তবে ২০১৪ সাল থেকে মোদী সরকার বৈষম্যহীন উন্নয়নের মাধ্যমে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে শক্তিশালী করেছে।
নতুন এই রেল পরিষেবা দক্ষিণবঙ্গকে বালুরঘাট, রায়গঞ্জ, আলিপুরদুয়ার ও মালদহের মতো উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ শহরগুলির সঙ্গে সরাসরি জুড়বে, যা দীর্ঘদিনের আঞ্চলিক দাবি ছিল। শমীক ভট্টাচার্য উল্লেখ করেন, এটি উত্তরবঙ্গের ভৌগোলিক সীমাবদ্ধতা সত্ত্বেও সাধারণ ও প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও যাতায়াতকে উল্লেখযোগ্যভাবে সহজ করবে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications