চিন্তার কোনও কারণ নেই! মতুয়াদের জন্য অভয়বাণী মোদীর

মতুয়াদের জন্য বড় আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এসআইআর চলাকালীন মতুয়া সম্প্রদায়ের প্রতি মোদীর বার্তা, চিন্তার কোনও কারণ নেই।

আজ মালদহে প্রধানমন্ত্রী বলেন, "আমি মতুয়াদের মতো সেই সব উদ্বাস্তুদের আশ্বস্ত করতে চাই, যাঁরা ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে এসেছেন, আপনাদের চিন্তার কোনও কারণ নেই।"

মোদীর কথায় ব্যাপক অনুপ্রবেশ এ রাজ্যের জনবিন্যাস পাল্টে দিয়েছে, যার জেরে মালদা ও মুর্শিদাবাদের মতো জেলাগুলোতে দাঙ্গা ছড়িয়েছে। তিনি আরও দাবি করেন, শাসক দলের "পৃষ্ঠপোষকতা ও সিন্ডিকেট রাজ"ই এই অনুপ্রবেশ বৃদ্ধির কারণ।

প্রধানমন্ত্রী বলেন, অনুপ্রবেশ বাংলার সামনে বড় চ্যালেঞ্জ। উন্নত দেশগুলোও অবৈধ অভিবাসীদের চিহ্নিত ও বহিষ্কারে কঠোর পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, "অনুপ্রবেশ বাংলার সামনে একটি বিশাল বড় চ্যালেঞ্জ। বিশ্বের এমন উন্নত ও সমৃদ্ধ দেশও আছে যেখানে টাকার কোনও অভাব নেই, অথচ তারা অনুপ্রবেশকারীদের সরাচ্ছে। পশ্চিমবঙ্গ থেকেও অনুপ্রবেশকারীদের সরানো প্রয়োজন।"

প্রধানমন্ত্রী দাবি করেন, অনুপ্রবেশের কারণেই মালদহ ও মুর্শিদাবাদ-সহ রাজ্যের বিভিন্ন অংশে দাঙ্গা ও সহিংসতার ঘটনা ঘটেছে। তিনি অভিযোগ করেন, তৃণমূলের "সিন্ডিকেট" ব্যবস্থা অনুপ্রবেশকারীদের বাংলায় বসতি স্থাপনে সক্রিয়ভাবে সাহায্য করছে, যা অনেক এলাকায় জনতাত্ত্বিক পরিবর্তন আনছে।

শাসক দলের দিকে নিশানা করে মোদী বলেন, তৃণমূলের "দাদাগিরি ও হুমকির রাজনীতি" দ্রুত শেষ হবে। তাঁর দাবি, সুশাসন নিশ্চিতকারী বিজেপি-শাসিত রাজ্য দ্বারা পশ্চিমবঙ্গ বেষ্টিত। তিনি বলেন, "বাংলাকে চারিদিক থেকে বিজেপি সরকার ঘিরে রেখেছে, যারা সুশাসন নিশ্চিত করেছে। এখন বাংলায় সুশাসনের সময় এসেছে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+