ইউনেস্কোর হেরিটেজ প্রাপ্তি দুর্গাপুজোর, একবারও ধন্যবাদ জানানোর প্রয়োজন মনে করেননি মোদী
ইউনেস্কোর হেরিটেজ প্রাপ্তি দুর্গাপুজোর, একবারও ধন্যবাদ জানানোর প্রয়োজন মনে করেননি মোদী
সম্মান দিয়েছেন বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গের দুর্গাপুজোর ইউনেস্কোর হেরিটেজ সম্মান প্রাপ্তির নেপথ্যে রয়েছেন গবেষক তাপ্তি গুহ ঠাকুরতা। যার জন্য দেশের এতবড় একটা উৎসবের আন্তর্জাতিক সম্মান প্রাপ্তি তাঁকে একটা ধন্যবাদ জানানোর প্রয়োজন মনে করেননি প্রধানমন্ত্রী মোদী। তাপ্তি গুহঠাকুরতা নিজে সেই অভিযোগ করেছেন।

দুর্গাপুজোর ইউনেস্কো স্বীকৃতি
বাঙালির প্রাণের দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এই প্রাপ্তি ছোট কথা নয়। দেশের আরও কোনও উৎসব ইউনেস্কোর হেরিটেজ সম্মান পায়নি। সেকারণে এবারের দুর্গাপুজো একটু বিশেষ। এক মাস আগেই গোটা রাজ্য পুজোর আনন্দে মেতেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে ইউনেস্কোর দুই প্রতিনিধি হাজির হয়েছিলেন সেই উৎসবের অংশ হতে। ১সেপ্টেম্বর জোড়াসাঁকো থেকে রেডরোড পর্যন্ত শোভা যাত্রা করে সেই সম্মান প্রাপ্তির উৎসব উদযাপন করা হয়।

ইউনেস্কো হেরিটেজ প্রাপ্তির নেপথ্যে কে
বঙ্গের সেরা উৎসব দুর্গাপুজোর ইউনেস্কো হেরিটেজ প্রাপ্তির নেপথ্যে রয়েছেন এক বঙ্গ তনয়া। অধ্যাপিকা প্রাপ্তি গুহঠাকুরতা। তিনি পেশাগত ভাবে অধ্যাপিকা এবং ইতিহাসবিদ। তাঁর প্রচেষ্টাতেই দুর্গাপুজোর এই বিশেষ সম্মান। সেকারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাপ্তি গুহঠাকুরতাকেও তার জন্য সম্মান জািনয়েছেন। ১ সেপ্টেম্বরের শোভাযাত্রায় ইউনেস্কোর প্রতিনিধিদের সঙ্গেএক মঞ্চেই ছিলেন প্রাপ্তি গুহ ঠাকুরতা

বিতর্কিত মন্তব্য বিজেপির
এদিকে কয়েকদিন আগে বিজেপি েনত্রী মীনাক্ষী লেখি দির্গাপুজোর ইউনেস্কো হেরিটেজ প্রাপ্তির পুরো ক্রেডিটটাই প্রধানমন্ত্রী মোদীকে দিয়েছেন। তিনি বলেছেন প্রধানমন্ত্রী মোদীর জন্যই ইউনেস্কোর এই বিশেষ সম্মান পেয়েছে দুর্গাপুজো। তার জন্য তিনি প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। বিজেপি নেত্রী লেখির এই মন্তব্যের পরেই শোরগোল পড়ে যায়। তাই নিয়ে রীতিমত সমালোচনা শুরু হয়ে গিয়েছিল রাজনৈতিক মহলে।

মোদীকে নিশানা
এই নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে পাল্টা নিশানা করেছে অধ্যাপিকা প্রাপ্তি গুহ ঠাকুরতা। তিনি অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী মোদী এই ইউনেস্কো সম্মান প্রাপ্তির জন্য তাঁকে একবারের জন্য ধন্যবাদ জানাননি। মোদী সরকারের কেন্দ্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে একটি বারের জন্য একটা ধন্যবাদ নোট পাঠানো হয়নি। এক কথায় তিনি বুঝিয়ে দিয়েছেন বঙ্গের দুর্গাপুজোর এই বিশেষ সম্মান নিয়ে একটুও সন্তুষ্ট নয় প্রধানমন্ত্রী মোদী। সেটাই বোঝা গিয়েছে।












Click it and Unblock the Notifications