বিশ্ববঙ্গ সম্মেলনের আগেই বাংলায় প্রধানমন্ত্রী মোদী! 'আমন্ত্রণ' জানিয়ে আসলেন বঙ্গ বিজেপি নেতারা
বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাল বঙ্গ বিজেপি। আগামী এপ্রিল মাসে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে রয়েছে বাংলায়। ইতিমধ্যে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে থাকার জন্যে আমন্ত্রণ জানিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা
বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাল বঙ্গ বিজেপি। আগামী এপ্রিল মাসে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে রয়েছে বাংলায়। ইতিমধ্যে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে থাকার জন্যে আমন্ত্রণ জানিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথা মতো এই সম্মেলনে উপস্থিত থাকার জন্যে সম্মতি পাওয়া গিয়েছে প্রধানমন্ত্রীর।

আর এই বিষয়টি নিয়েই বঙ্গ বিজেপিতে শুরু হয়েছে কার্যত বিদ্রোহ। আর তা সামলাতে জানুয়ারিতে বঙ্গে প্রধানমন্ত্রীকে আসার জন্যে আমন্ত্রণ জানিয়ে আসলেন সুকান্ত মজুমদাররা।
বঙ্গ বিজেপির দায়িত্ব তাঁর কাঁধেই। রাজ্য সভাপতি তিনি। আর এই দায়িত্ব পাওয়ার পরেই প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাংসদ সুকান্ত মজুমদার। মুলত রাজ্যের আইনশৃঙ্খলা ইস্যুতেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করার সময় চেয়েছিলেন। সেই মতো বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের নেতৃত্ব বাংলার বিজেপি সাংসদরা সংসদ ভবনে প্রধানমন্ত্রীর ঘরে যান।
জানা যায়, প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিক বিষয়ে কথা হয়। সুকান্ত ছাড়াও এই দলে ছিলেন অর্জুন সিং, সৌমিত্র খাঁ সহ আরও বেশ কয়েকজন সাংসদ।
বাইরে বেরিয়ে সুকান্ত মজুমদার বলেন, প্রধানমন্ত্রীকে কলকাতায় আসার জন্যে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে প্রধানমন্ত্রীকে তাঁরা যে আমন্ত্রণ জানাচ্ছেন সে বিষয়টি মানতে চাননি বিজেপি সাংসদরা। তাঁদের দাবি, স্বাধীনতার অমৃত মহোৎসব পালিত হচ্ছে দেশে। একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এই বিষয়ে বাংলায় বই প্রকাশের দাবি জানানো হয়েছে। আর তা কলকাতায় গিয়ে উদ্বোধন করা হয় সে দাবি প্রধানমন্ত্রীর কাছে রেখেছেন বাংলার বিজেপি সাংসদরা। জানা যাচ্ছে, তাঁদের এহেন আবেদনে সবুজ সঙ্কেত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই বিজেপি সুত্রের খবর। তবে কবে কোথায় এই বই উদ্বোধন হবে তা স্পষ্ট নয়। এমনকি পিএমও'য়ের তরফেও বিস্তারিত ভাবে কিছু জানানো হয়নি।
অন্যদিকে প্রধানমন্ত্রীর কাছে বাংলায় বর্তমান পরিস্থিতির কথাও তুলে ধরেছেন সুকান্ত মজুমদাররা। কীভাবে বাংলায় বিজেপি নেতা-কর্মীরা আক্রান্ত হচ্ছেন সে বিষয়ে বিস্তারিত তথ্য মোদীকে জানিয়েছেন বলে দাবি সুকান্ত মজুমদারের।
শুধু তাই নয়, কেন্দ্রের প্রকল্পগুলি কীভাবে বাংলায় রাজনীতির রঙ লাগানো হচ্ছে সে বিষয়েও বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে বলে দাবি তাঁর। তবে বিজেপি সাংসদের মতে, প্রধানমন্ত্রী সবকিছু জানেন। নতুন করে আমার মুখ থেকে শুনতে চাইলেন। এমনটাই দাবি ।
জানা যায়, এদিন প্রায় আধ-ঘন্টা মতো বিজেপি সাংসদদের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই বৈঠক সন্তোষজনক বলে দাবি বিজেপি নেতাদের।












Click it and Unblock the Notifications