নেতাজির জন্মদিন কি এবার কলকাতাতেই কাটাবেন প্রধানমন্ত্রী মোদী! বঙ্গ বিজেপির প্রস্তুতি ঘিরে জল্পনা

গত কয়েকদিন আগেই বাংলায় আসার জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ করে বঙ্গ বিজেপি। এপ্রিল মাসে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে রয়েছে বাংলায়। ইতিমধ্যে ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে থাকার জন্যে আমন্ত্রণ জানিয়ে এসেছেন মমতা

গত কয়েকদিন আগেই বাংলায় আসার জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ করে বঙ্গ বিজেপি। এপ্রিল মাসে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে রয়েছে বাংলায়। ইতিমধ্যে ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে থাকার জন্যে আমন্ত্রণ জানিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথা মতো এই সম্মেলনে উপস্থিত থাকার জন্যে সম্মতি পাওয়া গিয়েছে প্রধানমন্ত্রীর।

যা নিয়ে একটা ক্ষোভ তৈরি হয়েছে বিজেপির অন্দরে। আর সেখানে দাঁড়িয়েই বিজেপি নেতৃত্ব চায় ওই সম্মেলনে যোগ দেওয়ার আগেই কলকাতায় ঘুরে যান প্রধানমন্ত্রী।

স্বাধীনতার অমৃত মহোৎসব পালিত হচ্ছে দেশে

স্বাধীনতার অমৃত মহোৎসব পালিত হচ্ছে দেশে

স্বাধীনতার অমৃত মহোৎসব পালিত হচ্ছে দেশে। একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। সেখানে দাঁড়িয়ে বঙ্গ বিজেপি চায় নেতাজির জন্মদিনে কলকাতাতেই আসুন প্রধানমন্ত্রী মোদী। আর সেই মর্মেই ফের একবার আমন্ত্রণ জানানোর তোরজোড় শুরু হয়েছে। এমনটাই বিজেপি সুত্রের খবর। যদিও এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎে স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে কেন্দ্রের তরফে বাংলায় বই প্রকাশের দাবি জানান সুকান্ত মজুমদাররা। আর তা যাতে কলকাতার বুকে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন সেই বিষয়টিকেও তাঁরা প্রধানমন্ত্রীকে জানান।

ভোটের আগে কলকাতায় কাটান প্রধানমন্ত্রী

ভোটের আগে কলকাতায় কাটান প্রধানমন্ত্রী

চলতি বছর বাংলায় বিধানসভা নির্বাচন ছিল। আর সেই নির্বাচনের দিকে তাকিয়েই নেতাজি জন্মজয়ন্তিতে কলকাতায় আসেন প্রধানমন্ত্রী মোদী। এমনটাঈ ম্লত রাজনৈতিকমহলের মতে। কলকাতায় নেতাজির বাড়ি ঘুরে দেখেন। এরপর ভিক্টোরিয়াতে একটা অনুষ্ঠানে আয়োজন করা হয়। আর তাতে প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে যোগ দিয়েছিলেন। সবদিক বিবেচনা করেই সুকান্ত মজুমদাররা প্রধানমন্ত্রীকে ২৩ জানুয়ারি কলকাতাতে চান।

পুরভোটের আগেই মোদীই বুস্টার ডোজ

পুরভোটের আগেই মোদীই বুস্টার ডোজ

কলকাতা বিধানসভা নির্বাচনের পর থেকে সব কটা ভোটেই ধাক্কা খেয়েছে বিজেপি। কলকাতা পুরসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বঙ্গ বিজেপি। সেখানে দাঁড়িয়ে রাজ্যের একাধিক পুরসভাতে ভোট হতে চলেছে। একের পর এক ভোটে পরাজয়ে কর্মীদের মনোবলে আঘাত লেগেছে। আর সেখানে দাঁড়িয়ে পুরনির্বাচনের আগে মোদীর জনপ্রিয়তাকে হাতিয়ার করেই কি ঘুরে দাঁড়াতে চাইছে বঙ্গ বিজেপি? বিষয়টি উড়িয়ে দিতে পারছেন রাজনৈতিকমহলের একাংশ।

আসছেন নাড্ডা-শাহ

আসছেন নাড্ডা-শাহ

শোনা যাচ্ছে বাংলায় আসতে চলেছেন অমিত শাহ। এমনকি বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডারও কলকাতায় আসার কথা রয়েছে। পুর নির্বাচনের আগেই তাঁদের কলকাতায় আসার কথা রয়েছে। কার্যত বিদ্রোহে জেরবার বঙ্গ বিজেপি। এই অবস্থায় বিদ্রোহ সামাল দেওয়াটাই বড় চ্যালেঞ্জ তাঁদের কাছে। ইতিমধ্যে জেলা কমিটিতেও একাধিক রদবদল হয়েছে। এই অবস্থায় তাঁদের এই সফর রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যদিও বঙ্গ বিজেপির তরফে এই বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+