Pm Modi In West Bengal: তৃণমূলকে তোপ মোদীর! পালটা অতীত স্মরণ করালেন শান্তনু-দেবাংশুরা
Pm Modi In West Bengal: আসানসোল উপ নির্বাচন থেকে ধূপগুড়ি! প্রত্যেক উপ নির্বাচনে বাংলায় মুখ থুবড়ে পড়েছে বিজেপি। এরপরেই শিক্ষা নেয়নি। দু'কান কাটা নিলর্জ বলে তোপ তৃণমূল নেতা শান্তনু সেনের। সামনেই লোকসভা নির্বাচন। নির্বাচনের মুখেই বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরামবাগ কেন্দ্র থেকেই বাংলায় লোকসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন তিনি (Pm Modi In West Bengal) । একেবারে কড়া ভাষায় তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আক্রমণ শানান প্রধানমন্ত্রী। সন্দেশখালি থেকে নিয়োগ দুর্নীতি একাধিক ইস্যতে আক্রমণ করেন।

আর এরপরেই পালটা তৃণমূলের তরফে আক্রমণ শানান শান্তনু সেন-দেবাংশুরা। তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, বাংলায় মুখ থুবড়ে পড়ার পরেই দিল্লি চলে গেছিলেন। দেখা পাওয়া যায়নি। এরপর আসানসোল উপ নির্বাচন থেকে শুরু করে ধূপগুড়ি উপ নির্বাচনে মানুষ জবাব দিয়েছে। এই অবস্থায় ফের বাংলায় প্রধানমন্ত্রী।
রাজ্যসভার প্রাক্তন সাংসদের কথায়, দু'কান কাটা নিলর্জ! অতীত থেকে এখনও শিক্ষা নেয়নি। পাশাপাশি ১০০ দিনের টাকা সহ একাধিক বকেয়া নিয়েও প্রধানমন্ত্রীকে আক্রমণ শানান শান্তনু সেন।
অন্যদিকে কড়া ভাষায় প্রধানমন্ত্রীর বাংলা সফরকে আক্রমণ শানিয়েছেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। টুইটারে তিনি লিখছেন, '' ২০২১-এর নির্বাচনে প্রতি মিনিটে একবার করে দিদির নাম নিতেন। আজকের বক্তব্যে বারংবার TMC উচ্চারণ করলেও "মমতা" নামটা সেভাবে উচ্চারণই করেননি। মোদী সাহেব বুঝেছেন, বাংলা তার মেয়েকে কতটা ভালোবাসে। তাই গতবারের মত দিদির নাম নিয়ে ভরাডুবির রাস্তা গ্রহণ করতে চাননি। এই ভয় ভালো লক্ষণ! "ইয়ে ডর হামে আচ্ছা লাগা.."
২০২১-এর নির্বাচনে প্রতি মিনিটে একবার করে দিদির নাম নিতেন। আজকের বক্তব্যে বারংবার TMC উচ্চারণ করলেও "মমতা" নামটা সেভাবে উচ্চারণই করেননি।
— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) March 1, 2024
মোদী সাহেব বুঝেছেন, বাংলা তার মেয়েকে কতটা ভালোবাসে। তাই গতবারের মত দিদির নাম নিয়ে ভরাডুবির রাস্তা গ্রহণ করতে চাননি। এই ভয় ভালো লক্ষণ!…
বলে রাখা প্রয়োজন, সন্দেশখালি ইস্যুতে এদিন বাংলায় এসে আক্রমণ শানান প্রধানমন্ত্রী। বলেন, সন্দেশখালির মা-বোনেদের সঙ্গে যা করেছে তা দেখে গোটা দেশ দুঃখিত, আক্রোশিত। আমি নিশ্চিত, রাজা রামমোহন রায়ের আত্মা এদের কাজকর্ম দেখে দুঃখ পেয়েছেন, কাঁদছেন।
মোদী বলেন, তৃণমূল কংগ্রেসের নেতা বোন-বেটিদের সঙ্গে দুঃসাহসের সব সীমা পেরিয়ে গিয়েছে। সন্দেশখালির মহিলারা যখন একজোট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য চাইলেন, তখন বদলে কী মিলল? মুখ্যমন্ত্রী দিদি, বাংলার সরকার টিএমসি নেতাকে বাঁচাতে পুরো শক্তি লাগিয়ে দিলেন! কটাক্ষ নরেন্দ্র মোদীর।












Click it and Unblock the Notifications